ঢাকা ০৫:৫৮ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ধামইরহাটে আদিবাসীদের র‌্যালী,মানবন্ধন ও স্মারকলিপি প্রদান উঠান বৈঠকে নারী ভোটারদের গণজোয়ার: চেয়ারম্যান প্রার্থী মহাসিন আলীর পক্ষে ব্যাপক উন্মাদনা আড়ানীতে সরকারি নির্দেশ অমান্য করে কোচিং চালু,২ হাজার টাকা জরিমানা নোয়াখালীতে অপহরনের ৫ দিন পরও উদ্ধার হয়নি প্রেমিক যুগল। উদ্বিগ্ন অভিভাবক মহল নাগরপুরে প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত নাগরপুর বাজার বণিক সমিতির নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ জিএমপি কমিশনার অপরাধমুক্ত ও যানজটসহনীয় মহানগর গড়ার পরিকল্পনায় সংবাদ সম্মেলন অক্টোবর মাসের সেরা এসআই নভেম্বর মাসে ক্লোজড, আব্দুল জলিল মন্ডল চারঘাটের সেই আনন্দ কুমারের গোদাগাড়ীতেও দুর্নীতির জাল! পৃথক অভিযোগ এসিল্যান্ডের বিরুদ্ধেও স্বপ্ন পূরণের লক্ষ্যে আত্মবিশ্বাসী হচ্ছে বাঘার স্বপ্নসারথি কিশোরীরা।

কুমিল্লায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন

আশিকুর রহমান রনি: ‘মুজিববর্ষে শপথ করি, দুর্যোগে জীবন-সম্পদ রক্ষা করি’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় কুমিল্লায় শুরু হয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২১।

বৃহস্পতিবার (৪ নভেম্বর) বেলা সাড়ে ১১ টায় নগরীর বাগিচাগাঁও ফায়ার সার্ভিস অফিসে বেলুন ও পায়রা উড়িয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান। সভাপতিত্ব করেন কুমিল্লা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স’র সহকারী পরিচালক মোঃ আক্তারুজ্জান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের সাবেক অধ্যক্ষ আমির আলী চৌধুরী, বিশিষ্ট গবেষক ও লেখক এড. গোলাম ফারুক, সাংবাদিক আবুল হাসানাত বাবুল, কুমিল্লা ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক নাজিমুজ্জামান।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান বলেন, অগ্নিকাণ্ড কিংবা প্রাকৃতিক যে কোনো দূর্যোগ মোকাবেলায় সবার আগে পাশে এসে দাঁড়ায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা। জীবনের ঝুঁকি নিয়ে মানুষের জীবন বাচায়। অগ্নিকাণ্ডের ঘটনায় মানুষের জীবন বাঁচানোর পাশাপাশি ক্ষতি নূন্যতম রাখতে সর্বোচ্চ প্রচেষ্টায় নিয়োজিত থাকে। দেশকে সুরক্ষিত ও নিরাপদ রাখার জন্য ফায়ার সার্ভিসসহ সবারই ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

অনুষ্ঠানে সঞ্চালনা করেন কুমিল্লা ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর মোনেম বিল্লাহ। অনুষ্ঠান সমন্বয় করেন সিনিয়র স্টেশন অফিসার আলী আজম।

পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীদের অংশগ্রহণে মহড়া প্রদর্শিত হয়। মহড়ায় কর্মীরা অগ্নিনির্বাপণ যন্ত্র দিয়ে আগুন নেভানোর কৌশল, বিভিন্ন প্রাকৃতিক ও অনাকাঙ্খিত দুর্যোগ কিভাবে মোকাবিলায় করা হয় তা অত্যন্ত দৃষ্টিনন্দন করে প্রদর্শন করেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

ধামইরহাটে আদিবাসীদের র‌্যালী,মানবন্ধন ও স্মারকলিপি প্রদান

কুমিল্লায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন

আপডেট টাইম : ০৯:০০:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ নভেম্বর ২০২১