ঢাকা ০৮:২৩ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
আহসানুল হক পাঁচা মোল্লা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন ফার্ম রোড স্পোর্টিং একাদশ মডেল গ্রাম গঠনে তরুণদের উদ্যোগ ‘টিএফসি-ধর্মদহ’ শিক্ষা, সবুজায়ন ও ক্ষুধামুক্তির লক্ষ্যে অনন্য দৃষ্টান্ত ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে শেষ সমাবেশে উন্নয়নের প্রতিশ্রুতি মির্জা ফয়সালের ঝিনাইদহ নলডাঙ্গার ইউপি প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে অফিসে দেরিতে আসার অভিযোগ কুষ্টিয়া দৌলতপুরে ৮০ বছর বয়সেও মেলেনি বয়স্ক ভাতার কার্ড জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী ভেড়ামারায় ৫ লাখ ৭৬ হাজার টাকার নিষিদ্ধ জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস একই মেয়ের সাথে মামা ও ভাগ্নের পরকীয়া প্রেম: এ নিয়ে ভাগ্নির হাতে মামা খু*ন, আটক ভাগ্নে মাসুদ আবাসিক শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে তদারকি জোরদারের দাবি মাদক সংশ্লিষ্টতার অভিযোগে গত দুই মাসে ২৭ জন পুলিশ কর্মকর্তা ও সদস্যকে জেলে পাঠানো হয়েছে: পুলিশের মহাপরিদর্শক (আইজিপি)

গাংনীতে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা

কামাল হোসেন খাঁন, মেহেরপুর প্রতিনিধিঃ মেহেরপুরের গাংনীতে সড়ক দুর্ঘটনায় আহত স্কুল ছাত্র বিজয়ের ক্ষতিপুরণ ও অভিযুক্তের বিচারের দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।

মঙ্গলবার দুপুরে গাংনী  উপজেলার রাইপুর বাজারে রাইপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করে। ঘন্টাব্যাপী সড়ক অবরোধ করায় গাংনী ও হাটবোয়ালীয়া সড়কের সকল যানবাহন বন্ধ হয়ে পড়ে।

আহত শিক্ষার্থী বিজয় হোসেন রাইপুর গ্রামের বাবুল হোসেনের ছেলে ও রাইপুর মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেনীর ছাত্র। পরে ইউপি চেয়ারম্যান গোলাম সাকলায়েন সেপুর প্রতিশ্রুতিতে শিক্ষার্থীরা বিক্ষোভ স্থগিত করে।

বিজয় হোসেনের সহপাঠিরা জানায়, গত ১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে বন্ধুরা মিলে রাইপুর বাজারে একটি পিকনিক করছিলো। এ সময় বাথানপাড়া গ্রামের আবুল কাশেমের ছেলে হাসিবুর ও তার দুই বন্ধু শান্তসহ তিনজন একটি ডিসকোভারি মোটরসাইকেল দ্রতগতিতে চালিয়ে আসছিলো।

এসময় বিজয় রাস্তার ধারে দাঁড়িয়েছিলো। মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে বিজয়কে চাপা দেয়। এসময় বিজয়ের বাম পা ভেঙ্গে যায় এবং রক্তাক্ত যখম হলে স্থানীয়রা তাকে গাংনী হাসপাতালে নিয়ে আসে। বিজয়ের অবস্থা আশংকাজনক দেখে তাকে ঢাকা অর্থপেডিক (পঙ্গু) হাসপাতালে রেফার্ড করেন চিকিৎসক। বর্তমানে বিজয় চিকিৎসাধীন রয়েছে। বিজয়ের চিকিৎসায় মোটা অংকের টাকা খরচ হলেও সে এখনও সুস্থ্য হতে পারেনি।

এদিকে, মোটরসাইকেল চালক হাসিবুর অন্যান্য শিক্ষার্থীদের নামে থানায় জিডি করে। বিষয়টি গাংনী থানায় অভিযোগ করা হলেও গাংনী থানা বিষয়টি আমলে না নিয়ে গড়িমসি করছেন বলেও অভিযোগ করেন আন্দোলনকারি শিক্ষার্থীরা।

বিজয়ের বড় ভাই বিপ্লব হোসেন বলেন, বিজয় একজন মেধাবী শিক্ষার্থী। তাকে নিয়ে আমাদের অনেক স্বপ্ন। যারা আমার ভাইকে মোটরসাইকেল চাপা দিয়েছে তারা এ পর্যন্ত খোঁজ নেয়নি। বিজয়ের পায়ে রড পরানো রয়েছে। বেশ কয়েকবার অপারেশন হয়েছে, আবারো অপারেশন প্রয়োজন। তার চিকিৎসার জন্য প্রয়োজন মোটা অংকের টাকা।

তার সুচিকিৎসা না হলে বিজয়ের জীবনে নেমে আসবে অন্ধকার। সে পঙ্গু হয়ে যেতে পারে। অথচ আমার ভাইকে মোটারসাইকেলে চাপা দিয়ে রাইপুরের অনেক ছেলেদের নামে মিথ্যাভাবে ডায়েরি করেছে। আমরা তার সুষ্ঠ বিচার চাই।

শিক্ষার্থীদের আন্দোলনের বিষয়টি জানতে পেরে রাইপুর ইউপি চেয়ারম্যান গোলাম সাকলায়েন সেপুসহ ইউপিসদস্যরা ঘটনাস্থলে ছুটে আসেন এবং শিক্ষার্থীদের সাথে কথা বলেন।

রাইপুর ইউপি চেয়ারম্যান গোলাম সাকলায়েন সেপু বলেন, বিজয়ের আহত হওয়ার ঘটনা আমি লোকমুখে শুনেছি। কিন্তু আমার কাছে এপর্যন্ত কেউ আসেনি। বিজয়ের অভিভাবক ও বিদ্যালয়ের শিক্ষকদের সাথে বসে বিষয়টি দ্রত সমাধানের চেষ্টা করার ব্যবস্থা করবো।

Tag :
জনপ্রিয় সংবাদ

আহসানুল হক পাঁচা মোল্লা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন ফার্ম রোড স্পোর্টিং একাদশ

গাংনীতে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা

আপডেট টাইম : ০৮:৪৫:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ জানুয়ারী ২০২২