ঢাকা ০৮:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ভেড়ামারায় ডাঃ শামসুদ্দিন আহমেদের ১৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিত প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে রেজা আহমেদ বাচ্চু ফিলিপনগর ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুস সবুর সাদ্দামের নির্বাচনী প্রচারণা শুরু একই জানাজায় পাশাপাশি কবরে শায়িত বাবা-ছেলে ব্রাহ্মণবাড়িয়ায় বন্ধ মিল থেকে চলছে চাউল সংগ্রহ অভিযান রাজশাহী প্রেসক্লাবের সভাপতির সুস্থতায় দোয়া মাহফিল প্রতিবন্ধীর কষ্ট দেখে বাড়ালেন সাহায্যের হাত: হুইলচেয়ার উপহার দিলেন ছাত্রদল আহ্বায়ক বন্যাকবলিত মানুষের পাশে উপজেলা প্রশাসন, দৌলতপুরে ৭০ পরিবার পেল খাদ্য সহায়তা ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা হাসপাতালে অনিয়ম-দুর্নীতির অভিযোগ ভেড়ামারায়  সোনার বাংলা’র উদ্যোগে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে স্কুল ব্যাগ বিতরণ

গাংনীর তেরাইল সহ আস পাশের গ্রামে আবারও ফসলের সাথে শত্রুতা

মেহেরপুরের গাংনীতে আবারও ফসলের সাথে শত্রুতার ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে উপজেলা তেরাইল গ্রামে। রবিবার রাতে তেরাইল বিল পারের মাঠে ১৬ টি বাঁশ গাছ উপড়ে ফেলে দিয়েছে দুর্বৃত্তরা। ওই গ্রামের মৃত আব্দুস সামাদের ছেলে আজগর আলী জানান, আমি তেরাইল বিল পারের মাঠে আমার নিজ জমিতে কিছু মেহেগুনি চারা ও ১৬ টি বাঁশ গাছ লাগিয়েছি। গত রবিবার বিকেলে আমি প্রতিদিনের ন্যায় বাঁশ গাছের গোড়াই পানি দিয়ে এসেছি।

কিন্তু সোমবার সকালে গিয়ে দেখি রাতের আধারে কে বা কারা ওই ১৬ টি বাঁশ গাছ সম্পূর্ণ উপড়ে ফেলে দিয়েছে। এভাবে ফসলের সাথে শত্রুতা করলে আমরা কৃষকরা কিভাবে চাষাবাদ করব। এ ব্যাপারে মঙ্গলবার গাংনী থানায় একটি সাধারণ ডায়েরি করেন আজগার আলী।

গাংনী থানার অফিসার ইনচার্জ বজলুর রহমান জানান, বাঁশ গাছ উপড়ানোর ব্যাপারে গাংনী থানায় একটি সাধারণ ডায়েরী হয়েছে। বিষয়টি তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়া হবে। উল্লেখ্য, গত কয়েক মাসে গাংনীর চরগোয়ালগ্রাম, শুকুরকান্দী, আকুবপুরসহ কয়েকটি মাঠে ফসল কেটে দেওয়ার ঘটনা ঘটেছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

ভেড়ামারায় ডাঃ শামসুদ্দিন আহমেদের ১৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিত

গাংনীর তেরাইল সহ আস পাশের গ্রামে আবারও ফসলের সাথে শত্রুতা

আপডেট টাইম : ০৯:৩৩:২২ অপরাহ্ন, বুধবার, ১৯ মে ২০২১