ঢাকা ১০:২৯ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত যশোর-৬ আসনের সাবেক এমপি আজিজুল ইসলাম গ্রেপ্তার যশোরে নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান ও যুবলীগ নেতা তুহিন আটক মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, এমপির সঙ্গে, নেতা মাইনুল আলম খান কনকের সৌজন্য সাক্ষাৎ কুষ্টিয়া দৌলতপুরে চেয়ারম্যান মনোনয়ন নিয়ে গুঞ্জন, কাকে দিবেন বাচ্চু মোল্লা বাঘায় জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিল কুষ্টিয়াতে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে দৌলতপুরে বিএনপির প্রস্তুতি সভা  কুষ্টিয়া দৌলতপুরে জমে উঠেছে নির্বাচনি হাওয়া, মাঠে চেয়ারম্যান পদপ্রার্থী রাহাত কামরুল মোল্লা আওয়ামীলীগ শালীন দল নয়, একটি সন্ত্রাসী দলে পরিণত হয়েছে, ফজলুল হক মিলন এমপি ভেড়ামারায় ২০২৭-২০২৯ মেয়াদের স্থাবর সম্পত্তির মূল্য নির্ধারণে সভা অনুষ্ঠিত

জাতীয় দৈনিক প্রতিদিনের কাগজের সেরা প্রতিবেদক নির্বাচিত সাংবাদিক আছানুল হক

দৌলতপুর প্রতিনিধি, কুষ্টিয়া: কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার দৌলতখালী গ্রামের সন্তান সাংবাদিক আছানুল হক জাতীয় দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার সারা দেশের উপজেলা প্রতিনিধিদের মধ্যে সেরা প্রতিবেদক হিসেবে তৃতীয় স্থান অর্জন করেছেন। এ অর্জনে দৌলতপুরের সাংবাদিক মহলসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাঁকে অভিনন্দন জানিয়েছেন।

বৃহস্পতিবার দুপুরে এ-সংক্রান্ত আনুষ্ঠানিক চিঠি পেয়েছেন বলে জানিয়েছেন সাংবাদিক আছানুল হক।

সাংবাদিকতা জীবনে আছানুল হকের পথচলা শুরু হয় ২০১১ সালে সাপ্তাহিক ‘আদিবাসীর অধিকার’ পত্রিকার দৌলতপুর প্রতিনিধি হিসেবে। দীর্ঘ সাংবাদিকতা জীবনে তিনি কুষ্টিয়া থেকে প্রকাশিত দৈনিক মাটির পৃথিবী, দৈনিক সময়ের দিগন্ত, দৈনিক জয়যাত্রা, জাতীয় দৈনিক আলোকিত সকাল, মানবকণ্ঠসহ বিভিন্ন গণমাধ্যমে কাজ করেছেন। এ ছাড়া তিনি আইপি টিভি ৭১ বাংলা টিভিতেও কাজ করেছেন।

বর্তমানে তিনি দৈনিক জয়যাত্রা, জাতীয় দৈনিক প্রতিদিনের কাগজ এবং চ্যানেল এস টিভিতে কর্মরত রয়েছেন।

সীমান্তবর্তী উপজেলা দৌলতপুরের নানা সমস্যা, সম্ভাবনা ও জনদুর্ভোগের চিত্র তুলে ধরতে দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন সাংবাদিক আছানুল হক। মানুষের কল্যাণে সংবাদ পরিবেশন এবং এলাকার নানা অনিয়ম ও সমস্যা গণমাধ্যমে তুলে ধরতে তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

সেরা প্রতিবেদক হিসেবে তৃতীয় স্থান অর্জন তাঁর সাংবাদিকতা জীবনের একটি উল্লেখযোগ্য স্বীকৃতি। এই অর্জনে তিনি ভবিষ্যতেও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং দৌলতপুরের মানুষের কল্যাণে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন। পাশাপাশি আগামী দিনে এলাকার মানুষের জন্য আরও ভালো কিছু করতে সবার কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

জাতীয় দৈনিক প্রতিদিনের কাগজের সেরা প্রতিবেদক নির্বাচিত সাংবাদিক আছানুল হক

আপডেট টাইম : ০৭:১৩:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬