ঢাকা ০৫:২৮ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ভেড়ামারায় অবৈধ বিড়ি কারখানায় অভিযানকালে হামলায় দুই কাষ্টমস কর্মকর্তা আহত, গাড়ি ভাংচুর মিরপুরে উৎসবমুখর পরিবেশে জন্মাষ্টমী উদযাপন নাগরপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্যে বর্ণাঢ্য আয়োজনে পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীব্রত পালিত ভেড়ামারা প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিয়ে বন্ধ: মেয়ের মায়ের মুচলেকা ভেড়ামারায় ৫০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার ভেড়ামারায় মৎস্য সুরক্ষা অভিযান: ৭০ হাজার টাকার চায়না দুয়ারি জাল জব্দ ও ধ্বংস ভেড়ামারা থানায় কুষ্টিয়ার নবাগত পুলিশ সুপারের আকস্মিক পরিদর্শন গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি পরিচিতি সভা অনুষ্ঠিত মোহনপুরে মাদরাসা প্রধানের নারীর সঙ্গে অন্তরঙ্গ ভিডিও ভাইরাল দৌলতপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর সভায় হাবলু মোল্লার হাসপাতাল নির্মাণের ঘোষণা

টাঙ্গাইলে শশুরের দায়ের কোপে পুত্রবধু হত্যা

প্রতীক ছবি

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের নাগরপুরে শশুরের দায়ের কোপে গুরুতর আহত ছেলের বৌ অবশেষে মারা গেলেন। নবু খান (৭০) দুপুরে তার ছেলে টিক্কা খানের (৪৫) স্ত্রী হামিদাকে (৩২) পারিবারিক কাজে ব্যবহৃত দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেন।

চিকিৎসারত অবস্থায় গতকাল (রবিবার) রাতে হামিদার মৃত্যু হয়। নাগরপুর উপজেলার মেঘনা গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, নবু খানের সাথে তার ছেলের বৌ হামিদার কথা কাটাকাটি লেগেই থাকতো। নবু খান গত বৃহস্প্রতিবার দুপুরে পারিবারিক কলহের জেরে দা দিয়ে হামিদাকে কোপায়।

এতে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে প্রথমে নাগরপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। সেখানে তার অবস্থা সংকটাপন্ন বলে, উন্নত চিকিৎসার জন্য তাকে টাঙ্গাইল সদর হাসপাতালে রেফার্ড করেণ কর্তব্যরত চিকিৎসক। সেখানে চিকিৎসারত অবস্থায় গতকাল রাতে তার মৃত্যু হয়।

হামিদার কন্যা শিশু জানায়, তার মা গোছলের সময় তার দাদা (নবু খান) তার মাকে পেছন থেকে কোপ মারে। তার মার চিৎকারে সে কাছে গেলে তাকেও কোপানোর হুমকী দেন।

হামিদার বোন বলেন, তার বোন হামিদাকে প্রথমে পেছন দিক থেকে তার শশুর কোপ মারে এবং পরে ফিরে দেখতে গেলে তার মাথায় কোপ দিতে যায়, তখন হাত দিয়ে ফেরানোর সময় তার বাম হাতের কয়েকটি আঙ্গুল কেটে যায়। এ ঘটনার সুষ্ঠ্য বিচার চান তিনি।

এ বিষয়ে নাগরপুর থানার অফিসার ইনচার্জ আনিসুর রহমান বলেন, বিষয়টি জেনে ঘটনাস্থলে পুলিশ কর্মকর্তা পাঠিয়েছি। আইনানুগ বিষয়টি প্রক্রিয়াধীন।

Tag :
জনপ্রিয় সংবাদ

ভেড়ামারায় অবৈধ বিড়ি কারখানায় অভিযানকালে হামলায় দুই কাষ্টমস কর্মকর্তা আহত, গাড়ি ভাংচুর

টাঙ্গাইলে শশুরের দায়ের কোপে পুত্রবধু হত্যা

আপডেট টাইম : ০৪:৩৯:৩৫ অপরাহ্ন, সোমবার, ১৯ এপ্রিল ২০২১