ঢাকা ০৪:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ভেড়ামারার বাহাদুরপুরে জিয়াউর রহমান, খালেদা জিয়া ও কোকোর রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে জেসিএমএস বিভাগের ইনডোর গেমস দৌলতপুরে অগ্রণী ব্যাংক প্রাগপুর শাখার নতুন ভবন উদ্বোধন দুর্গাপূজার নিরাপত্তায় কুষ্টিয়া-মেহেরপুর সীমান্তে ৮ প্লাটুন বিজিবি মোতায়েন ভেড়ামারায় জাল নোট প্রতিরোধে জনসচেতনতামূলক কর্মশালা ‎ ভেড়ামারায় রেললাইনে যুবকের মরদেহ, মৃত্যুর কারণ নিয়ে তদন্ত নাগরপুরে দুর্গাপূজা উপলক্ষে খাদ্যশস্যের (চাল) ডিও বিতরণ কর্মসূচির উদ্বোধন করলেন এমপি রবিউল আওয়াল লাভলু বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ ভালুকায় এসিল্যান্ডের আদেশে জমির নামজারি বহাল দৌলতপুরের জোড়া হত্যা মামলা: শুটার টুয়েল রিমান্ডে, মিলল চাঞ্চল্যকর তথ্য

দৌলতদিয়া ৫নং ফেরী ঘাটের এ্যাপ্রোচ সড়কে পন্যবাহী ট্রাক উল্টে দুভোগ

মোজাম্মেল হক, গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি: রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া ৫নং ফেরি ঘাটের এ্যাপ্রোচ সড়ক ভেঙ্গে এবং অতিরিক্ত উচু ও খানাখন্দের কারনে ফেরি ঘাটটি মরন ফাঁদে পরিনত হয়েছে। ২ নভেম্বর বুধবার সকাল ১১ টার সময় ওই ঘাট দিয়ে ফেরি থেকে নেমে একটি মালবাহী ট্রাক ( যশোর ট ১১-৩৮৩৯) উপরে উঠতে গিয়ে উল্টে যায়। এতে বড় ধরনের হতাহতের ঘটনা না ঘটলেও চাপায় পড়ে ট্রাক চালকের ডান হাত ভেঙে আহত হয়েছে।

আহত ট্রাক চালকের নাম মোঃ টিটু সেক (৩০)। তিনি বলেন, ঢাকা থেকে গার্মেন্টসের ঝুঁট বোঝাই করে আমি বেনাপোলের উদ্দেশ্যে যাচ্ছিলাম। দৌলতদিয়ার ৫ নং ঘাট দিয়ে ফেরি হতে নেমে এ্যাপ্রোচ সড়ক দিয়ে মূল সড়কে উঠার চেষ্টা করি। কিন্তু এ্যাপ্রোচ সড়কটি অত্যাধিক উচু ও ভাঙ্গা-চুরা হওয়ায় নিয়ন্ত্রন হারিয়ে আমার ট্রাকটি পাশের রোজিনা পরিবহনের একটি বাসের উপর গিয়ে হেলে পড়ে। পরে মালামাল আনলোড করে দীর্ঘ চেষ্টার পর বেলা আড়াইটার দিকে চেইন কপ্পা দিয়ে ট্রাকটি তোলা হয়।
দৌলতদিয়া ঘাট একে ট্রাভেলস পরিবহনের সুপারভাইজার মোঃ মাহবুব হক বলেন, ৫ নং ঘাটটি এখন মরন ফাঁদে পরিনত হয়েছে।

প্রায় প্রতিদিনই এই ঘাটের এ্যাপ্রোচ সড়কে ছোট বড় দূর্ঘটনা ঘটছে। কিন্তু বিআইডব্লিউটিএ কতৃপক্ষ ঘাটটি মেরামতে গাফিলতি করছে। ঘাটের পাশে থাকা অবৈধ দোকানপাট সরিয়ে এ্যাপ্রোচ সড়কটি সোজা করে দ্রুত সংস্কার করার দাবি জানান। ৫ নং ঘাট এলাকায় কর্মরত ট্রাফিক পুলিশের টি এসআই বিনয় কুমার চক্রবর্তী বলেন, এই ঘাটের এ্যাপ্রোচ সড়কটি খুবই ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।

এখান দিয়ে গাড়ী উঠা নামা নিয়ন্ত্রন করতে তাদের প্রচন্ড বেগ পেতে হচ্ছে। মাঝে মধ্যেই বাস,ট্রাক উঠানামা করার সময় ছোট, বড় দুর্ঘটনার শিকার হচ্ছে। এ প্রসঙ্গে বিআইডব্লিউটিএ’র আরিচা অঞ্চলের সহকারী প্রকৌশলী মোঃ শাহ আলম বলেন, দ্রুতই ঘাটটি সংস্কার করা হবে। নদী ভাঙনে দৌলতদিয়ার ঘাটগুলো ভেঙ্গে কাছাকাছি চলে আসায় যথাযথ টার্নিং সহ এ্যাপ্রোচ সড়ক তৈরীতে তাদের সমস্যা হচ্ছে বলে তিনি জানান।

Tag :
জনপ্রিয় সংবাদ

ভেড়ামারার বাহাদুরপুরে জিয়াউর রহমান, খালেদা জিয়া ও কোকোর রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

দৌলতদিয়া ৫নং ফেরী ঘাটের এ্যাপ্রোচ সড়কে পন্যবাহী ট্রাক উল্টে দুভোগ

আপডেট টাইম : ০৮:৩৫:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর ২০২০