ঢাকা ০৭:১৪ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ভেড়ামারায় বালুর স্তূপে ঢাকা পড়েছে হার্ডিঞ্জ ব্রিজ ও লালন শাহ সেতু পিকআপ ভর্তি ডিজেল, পেট্রোল ও অকটেন জব্দ খলিসাকুন্ডি কে.পি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী ভেড়ামারায় অবৈধ বালু উত্তোলন বন্ধে প্রশাসনের হানা কঠোর অবস্থানে এসি ল্যান্ড আজ ১৭ এপ্রিল : ফুলবাড়ীর আঁখিরা গণহত্যা দিবস : নওগাঁয় আন্তজেলা প্রতারক এবং প্লাটিনাম কয়েন  চক্রের ৪ হোতা গ্রেফতার মোহনপুরে পেঁয়াজ সংরক্ষণের এয়ার-ফ্লো মেশিন বিতরণ আগৈলঝাড়ায় ব্রিজ নির্মাণে রডের বদলে বাঁশ ব্যবহারের সত্যতা মেলায়, ভেঙে ফেলার নির্দেশ নওগাঁয় কোর্ট-এর অফিসার ও ফোর্সদের নিয়ে পুলিশ সুপার তারিকুল ইসলামের মত বিনিময়  পত্নীতলা ১৪ বিজিবির অভিযানে ভারতীয় মাদকদ্রব্যসহ দুই নারী গ্রেফতার

দৌলতপুরে ১১ টি ইটভাটায় মোট ৬৯ লাখ টাকা জরিমানা আদায়

এসব ইটভাটার অংশ বিশেষ ভেকু মেশিন দিয়ে ভেঙ্গে দেওয়া হয়।

মোঃ জিল্লুর রহমান: কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় অবৈধ ইটভাটায় অভিযান চালিয়েছে র‌্যাব। ভ্রাম্যমান আদালতে এ পর্যন্ত ১১ টি ইটভাটায় মোট ৬৯ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। বুধবার ২০ জানুয়ারি- ২০২১, সকাল ১০টা থেকে র‌্যাব -১২ এর কুষ্টিয়ার অধিনায়ক মেজর গাফ্ফারুজ্জামান ও পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিষ্ট্রেট আবু হাসান’র নেতৃত্বে ভ্রাম্যমান আদালতের এই অভিযান পরিচালিত হয়। অভিযানে পরিবেশ অধিদপ্তর কুষ্টিয়ার পক্ষ থেকে সহকারী পরিচালক কমল কুমার বর্মণ উপস্থিত ছিলেন।

এ সময় ভ্রাম্যমান আদালত ইটভাটা প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রন ২০১৩ সংশোধিত ২০১৯ এর বিভিন্ন ধারায় দৌলতপুরের রিফায়েতপুর এলাকার বি.এইচ.এন ব্রীকসের মালিক আসাদুজ্জামানকে ৭ লাখ টাকা, এম.বি.এন ব্রীকসের মালিক ঝুমুর আলীকে ৭ লাখ টাকা, নারায়ণপুরের এ.বি.সি ব্রীকসের মালিক আব্দুস সালামকে ৬ লাখ ৪০ হাজার টাকা, দৌলতপুরের এবিসি ব্রিকসের মালিক আবু বক্কর সিদ্দিক কে ৬ লাখ টাকা, দৌলতপুর হাসপাতাল রোডে এ.এম.বি ব্রীকসের মালিক হাজী ইয়াসিন আলিকে ৮ লাখ টাকা, ডাংমড়কা এলাকার এম.আর.এন ব্রীকসের মালিক মোফাজ্জল হককে ৮ লাখ টাকা, সাদীপুর গ্রামের হুমায়ুন কবিরের এ এল এল সি ব্রীকস ও এল এল বি ব্রীকসকে ১০ লাখ টাকা, ডাংমড়কা এলাকার পলাশ হোসেনের মালিকানাধীন এনবিএল ব্রীকসকে ৮ লাখ, একই এলাকার শরিফুল ইসলামের মালিকানাধীন এইচএলবি ব্রীকসকে ১ লাখ টাকা, ও ডাংমড়কা এলাকার বি.এস.বি ব্রীকসের মালিক জাহাঙ্গীর হোসেনকে ৭ লাখ ৬০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এসময় অবৈধ এসব ইটভাটার অংশ বিশেষ ভেকু মেশিন দিয়ে ভেঙ্গে দেওয়া হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত বেলা আড়াইটার দিকে এ অভিযান অব্যাহত ছিল। র‌্যাব -১২ কুষ্টিয়ার অধিনায়ক মেজর গাফ্ফারুজ্জামান বলেন, ওই সব ইটভাটার পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নেই। এগুলো নিয়মনীতি না মেনে অবৈধভাবে পরিচালনা করা হচ্ছিল। অবৈধ ইটভাটা বন্ধে এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান। পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিষ্ট্রেট আবু হাসান বলেন, অনুমোদনহীন ইটভাটাগুলো উচ্ছেদ করা হবে।

Tag :
জনপ্রিয় সংবাদ

ভেড়ামারায় বালুর স্তূপে ঢাকা পড়েছে হার্ডিঞ্জ ব্রিজ ও লালন শাহ সেতু

দৌলতপুরে ১১ টি ইটভাটায় মোট ৬৯ লাখ টাকা জরিমানা আদায়

আপডেট টাইম : ০৬:৪৬:১০ অপরাহ্ন, বুধবার, ২০ জানুয়ারী ২০২১