ঢাকা ০৬:২৪ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. শরীফ উদ্দিন রিমনকে আটক করেছে পুলিশ রাজশাহী প্রেসক্লাবের সভাপতি প্রবীণ সাংবাদিক সাইদুর রহমান আর নেই নওগাঁয় বৈদ্যুতিক পোল অপসারণ না করার কারণে থমকে আছে আঞ্চলিক সড়কের উন্নয়ন কাজ ঘোড়াঘাটে ৩২ বছরের পুরোনো এক্স-রে মেশিনে চলছে চিকিৎসাসেবা, রোগীদের চরম ভোগান্তি সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলাম (জামায়াত থেকে বহিষ্কৃত)-এর দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুন (১৯) আত্মহত্যা করেছেন। ভেড়ামারায় তরুণীকে অপহরণ ও ধর্ষণের পর হত্যার অভিযোগ, সাবেক স্বামী আটক টাঙ্গাইলে মরহুম ফরিদ সিকদার সৃতি ফুটবল ফুটবল টুর্নামেন্ট ২০২৬ আয়োজিত বিশেষ অভিযানে ২ মামলার আসামি গ্রেপ্তার, আদালতে পাঠাল পাটকেলঘাটা থানা পুলিশ নাগরপুরে ১২০ পিচ ইয়াবা সহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার তানোর-রাজশাহী সড়ক যেন মৃত্যুপুরী; কনক্রিট রাস্তার ফাটল ধরায় বন্ধ রয়েছে নির্মান কাজ

নওগাঁয় হত্যা মামলায় স্বামী-স্ত্রীর কারাদন্ড দিয়েছেন আদালত।

প্রতীক ছবি

নওগাঁয় হত্যা মামলায় স্বামী-স্ত্রীর কারাদন্ড দিয়েছেন আদালত।

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে আলোচিত মোঃ জাহাঙ্গীর প্রামাণিক (৩০) হত্যা মামলায় স্বামী-স্ত্রীর কারাদন্ড দিয়েছেন আদালত। ২৩ মার্চ মঙ্গলবার দুপুরে আলোচিত এ মামলার রায় দেন নওগাঁর অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক গাজী দেলোয়ার হোসেন।

আদালত সূত্রে জানায়, মোঃ রেজাউল প্রামাণিক ওরফে লালু (৩৫) নামের এক আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড, ৫০ হাজার টাকা জরিমানা ও তা অনাদায়ে আরও ৩ মাসের সশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে। একই মামলায় রেজাউলের স্ত্রী লাকি বেগমকে (৩০) তিন মাসের সশ্রম কারাদন্ড, পাঁচ হাজার টাকা জরিমানা ও তা অনাদায়ে পাঁচ দিনের সশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত।

মামলা সূত্রে জানা যায়, ২০১৪ সালের ৫ মার্চ কচুয়া উত্তরপাড়া গ্রামের জাহাঙ্গীর প্রামাণিক রাতের বেলা গভীর নলক‚প ঘর পাহারা দিচ্ছিলেন। এ সময় সেখানে হামলা চালিয়ে গলা কেটে তাঁকে হত্যা করা হয়। দীর্ঘদিন ধরে জাহাঙ্গীর প্রামাণিকের সঙ্গে রেজাউল প্রামাণিকের জমি-জমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল।

জমি নিয়ে বিরোধের জেরে উভয় পক্ষের মধ্যে কয়েকবার কথা কাটাকাটিও হয়। জাহাঙ্গীর হত্যা ঘটনার পরদিন ৬ মার্চ তাঁর স্ত্রী সাথী বেগম বাদী হয়ে রেজাউল প্রামাণিকসহ অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে আত্রাই থানায় মামলা করেন।

ওই হত্যা মামলায় আত্রাই থানার পুলিশ পরিদর্শক আবদুল লতিফ খান ২০১৪ সালের ৩০ এপ্রিল রেজাউল করিম ও তাঁর স্ত্রী লাকি বেগমের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন। দীর্ঘ শুনানি শেষে আজ দুপুরে নওগাঁর অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক গাজী দেলোয়ার হোসেন এ মামলার রায় ঘোষণা করেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. শরীফ উদ্দিন রিমনকে আটক করেছে পুলিশ

নওগাঁয় হত্যা মামলায় স্বামী-স্ত্রীর কারাদন্ড দিয়েছেন আদালত।

আপডেট টাইম : ০৯:০৭:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ মার্চ ২০২১