ঢাকা ১১:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
যুবলীগের মিছিল থেকে, আটক- ৮ মোহনপুর উপজেলার লালইচ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্মৃতির পাতায় শতবর্ষ আপনি কি বয়সের তুলনায় দ্রুত বুড়িয়ে যাচ্ছেন? মিলিয়ে নিন এই ৮টি লক্ষণ ফিলিপনগরে ‘মেধাযাত্রা–২০২৬’, ৪৫০ শিক্ষার্থীর অংশগ্রহণ, সংবর্ধিত ৪০ কৃতী শিক্ষার্থী কুষ্টিয়ায় সম্মিলিত সামাজিক জোটের সাধারণ সভা অনুষ্ঠিত শীঘ্রই  স্বেচ্ছাসেবামূলক কর্মসূচী নিয়ে আসছে অর্ধশতাধিক সামাজিক  সংগঠনের প্ল্যাটফর্ম দুর্গোৎসবের নিরাপত্তা দায়িত্ব সফলভাবে শেষ করেছে বিজিবি জাতীয় দৈনিক প্রতিদিনের কাগজের সেরা প্রতিবেদক নির্বাচিত সাংবাদিক আছানুল হক কালীগঞ্জে স্কুল শিক্ষার্থীকে ধর্ষণ ও গর্ভপাত, গ্রেফতার ০৩ বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব। গ্রামবাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলা দেখতে ডিমলায় জনতার ঢল

নাগরপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর পাশে এমপি রবিউল আওয়াল লাভলু-১ লাখ টাকার সহায়তা চেক হস্তান্তর

কাজী মোস্তফা রুমি: টাঙ্গাইলের নাগরপুর বাজারে সম্প্রতি ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ইয়াসিন মার্কেটের স্বত্বাধিকারী জাকির হোসেন কুসুমের হাতে ব্যক্তিগত তহবিল থেকে এক লাখ টাকার অনুদানের চেক তুলে দিয়েছেন টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য ও বর্ষীয়ান রাজনীতিবিদ জননেতা মো. রবিউল আওয়াল লাভলু।

আজ বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে সংসদ সদস্যের নিজ বাসভবনে এই অনুদানের চেক হস্তান্তর করা হয়।

উক্ত চেক হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান হবি, যুগ্ম-সাধারণ সম্পাদক ফারুক আহমেদ খান, নাগরপুর বাজার বণিক সমিতির সভাপতি আক্তারুজ্জামান বকুল, সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা গোলাম, উপজেলা শ্রমিক দলের সভাপতি আরিফুল ইসলাম নবা, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক নাজমুল হক স্বাধীন, ভারপ্রাপ্ত সদস্য সচিব নজরুল ইসলাম প্রমুখ।

এছাড়াও এসময় নাগরপুর উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ নাগরপুর বাজার বণিক সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সম্প্রতি নাগরপুর বাজারে সংঘটিত অগ্নিকাণ্ডে ইয়াসিন মার্কেট সহ বেশ কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়ানোর অংশ হিসেবে এমপি রবিউল আওয়াল লাভলুর পক্ষ থেকে এ আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

যুবলীগের মিছিল থেকে, আটক- ৮

নাগরপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর পাশে এমপি রবিউল আওয়াল লাভলু-১ লাখ টাকার সহায়তা চেক হস্তান্তর

আপডেট টাইম : ০১:৩৮:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬