ঢাকা ০৩:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. শরীফ উদ্দিন রিমনকে আটক করেছে পুলিশ রাজশাহী প্রেসক্লাবের সভাপতি প্রবীণ সাংবাদিক সাইদুর রহমান আর নেই নওগাঁয় বৈদ্যুতিক পোল অপসারণ না করার কারণে থমকে আছে আঞ্চলিক সড়কের উন্নয়ন কাজ ঘোড়াঘাটে ৩২ বছরের পুরোনো এক্স-রে মেশিনে চলছে চিকিৎসাসেবা, রোগীদের চরম ভোগান্তি সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলাম (জামায়াত থেকে বহিষ্কৃত)-এর দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুন (১৯) আত্মহত্যা করেছেন। ভেড়ামারায় তরুণীকে অপহরণ ও ধর্ষণের পর হত্যার অভিযোগ, সাবেক স্বামী আটক টাঙ্গাইলে মরহুম ফরিদ সিকদার সৃতি ফুটবল ফুটবল টুর্নামেন্ট ২০২৬ আয়োজিত বিশেষ অভিযানে ২ মামলার আসামি গ্রেপ্তার, আদালতে পাঠাল পাটকেলঘাটা থানা পুলিশ নাগরপুরে ১২০ পিচ ইয়াবা সহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার তানোর-রাজশাহী সড়ক যেন মৃত্যুপুরী; কনক্রিট রাস্তার ফাটল ধরায় বন্ধ রয়েছে নির্মান কাজ

নি:শর্ত ক্ষমা চাইতে রফিক আলম ও তরিকুলকে ২৪ ঘণ্টার আলটিমেটাম

সংবাদ বিজ্ঞপ্তিঃ সাংবাদিকদের বৃহত্তম সংগঠন ‘রাজশাহী সাংবাদিক ঐক্য পরিষদ’ এর আহবায়ক কমিটির এক জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৩-০৬-২০২১) দুপুরে নগরীর একটি কমিউনিটি সেণ্টারে এ সভার আয়োজন করা হয়।

সভায় জানানো হয়, তথাকথিত সাংবাদিক নামধারী রফিকুল আলম ওরফে রফিক আলম এবং এসএইচএম তরিকুল ইসলাম একটি সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক দাবি করে রাজশাহী সাংবাদিক ঐক্য পরিষদ সম্পর্কে মানহানিকর ও দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করে গণমাধ্যমে যে বিবৃতি দিয়েছেন তা আমাদের দৃষ্টিগোচর হয়েছে।

এতে পেশাদার সাংবাদিকদের পৃথক ১০টি সংগঠনের সমন্বয়ে গঠিত রাজশাহী সাংবাদিক ঐক্য পরিষদ সম্পর্কে কথিত সাংবাদিক রফিক আলম ও এসএইচএম তরিকুল ইসলাম যে বিরুপ ও মানহানিকর মন্তব্য করেছেন তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

একই সঙ্গে সভার সিদ্ধান্ত অনুযায়ী, রাজশাহী সাংবাদিক ঐক্য পরিষদের বিরুদ্ধে দেওয়া বক্তব্য আগামী ২৪ ঘণ্টার মধ্যে গণমাধ্যমে বিবৃতি দিয়ে প্রত্যাহার ও নি:শর্ত ক্ষমা চাওয়ার জন্য রফিক আলম ও তরিকুল ইসলামের প্রতি আহবান জানানো হয়। নির্ধারিত সময়ের মধ্যে বক্তব্য প্রত্যাহার ও নি:শর্ত ক্ষমা না চাইলে রাজশাহী সাংবাদিক ঐক্য পরিষদ তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবে বলে সভায় সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সভায় সভাপতিত্ব করেন রাজশাহী সাংবাদিক ঐক্য পরিষদের আহবায়ক অধ্যক্ষ আবু ইউসুফ সেলিম। সভা পরিচালনা করেন সদস্য সচিব ইয়াকুব শিকদার। এতে অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন পরিষদের যুগ্ম আহবায়ক মো: আজিবার রহমান, যুগ্ম আহবায়ক এসএম আব্দুল মুগনী নীরো প্রমুখ।

Tag :
জনপ্রিয় সংবাদ

দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. শরীফ উদ্দিন রিমনকে আটক করেছে পুলিশ

নি:শর্ত ক্ষমা চাইতে রফিক আলম ও তরিকুলকে ২৪ ঘণ্টার আলটিমেটাম

আপডেট টাইম : ০৭:১০:৫৭ অপরাহ্ন, রবিবার, ১৩ জুন ২০২১