ঢাকা ১২:২৪ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা কারাগারে ভেড়ামারায় পদ্মার গ্রাসে বিলীন জনপদ: পাউবোর উদাসীনতায় দিশেহারা হাজারো কৃষক ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগ নিয়ে মিথ্যা তথ্য ছড়ানোর প্রতিবাদে নাগরপুর উপজেলা ছাত্রদলের সংবাদ সম্মেলন ভেড়ামারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে শিক্ষার্থীর আত্মহত্যা এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা মোঃ মাইনুল আলম খান কনক ছাতারপাড়া মাধ্যমিক বিদ্যালয়ে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের বাছাই পর্ব অনুষ্ঠিত  ভেড়ামারায় এক কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার নাগরপুরে এনসিপির আহ্বায়ক কমিটি অনুমোদন: আহ্বায়ক তারিয়াশ পলাশ, সদস্য সচিব সরদার আশরাফ ক্যান্সারের সঙ্গে লড়ছেন রুবেল, বাঁচতে হলে প্রয়োজন ৫০ লাখ টাকা ওয়ালটন প্লাজা ও শঙ্খনীল সার্জিকালের কর্পোরেট চুক্তি স্বাক্ষর: কিস্তি ক্রেতা ও পরিবারের জন্য বিশেষ স্বাস্থ্য সুবিধা

দৌলতপুরে আকিজ বিড়ি কারখানা বন্ধ ঘোষণার প্রতিবাদে শ্রমিকদের সড়ক অবরোধ : পুলিশের লাঠিচার্জ : আটক-৩

দৌলতপুর(কুষ্টিয়া) প্রতিনিধিঃ কুষ্টিয়ার দৌলতপুরে আকিজ বিড়ি কারখানা বন্ধ ঘোষণার প্রতিবাদে শ্রমিকরা সড়ক অবরোধ করলে পুলিশ শ্রমিকদের ওপর লাঠিচার্জ করেছে। এসময় বিক্ষুব্ধ শ্রমিকদের সাথে পুলিশে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটলে শ্রমিকরাও পুলিশের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করে। পুলিশ একরাউন্ড ফাকা রাবার বুলেট নিক্ষেপ করে সড়ক অবরোধকারী বিক্ষুব্ধ শ্রমিকদের ছত্রভঙ্গ করলে পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে। পুলিশ শ্রমিক সংঘর্ষে এক পুলিশসহ অন্তত ৫জন আহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ রুবেল (৩২), সামসুল (৩৪) ও ওয়াসিম (৩৫) নামে ৩জন শ্রমিককে আটক করেছে। আজ বুধবার বেলা ১১টার দিকে উপজেলার হোসেনাবাদ বাজারে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আকিজ বিড়ি কারখানার শ্রমিক নান্নু, বিপ্লব ও কালামসহ বরখাস্ত হওয়া শ্রমিকরা আজ বুধবার সকালে হোসেনাবাদ আকিজ বিড়ি কারাখানায় যোগ দিতে গেলে বিড়ি কারখানার ম্যানেজার পলাশের সাথে তাদের বাকবিতন্ডা হয়। এসময় কারাখানার ভেতর উত্তেজনা ছড়িয়ে পড়লে পরিস্থিতি নিয়ন্ত্রনে কারাখানা কতৃপক্ষ আকিজ বিড়ি কারখানা বন্ধ ঘোষণা করেন। পরে বিক্ষুব্ধ শ্রমিকরা কুষ্টিয়া-প্রাগপুর সড়কের হোসেনাবাদ বাজারে কাঠের গুড়ি ফেলে ও টায়ারে আগুন জ্বেলে সড়ক অবরোধ করেলে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সড়ক অবরোধকারী শ্রমিকদের ধাওয়া ও লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণ ও স্বাভাবিক করে। শ্রমিকদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ চলাকালে পুলিশের লঠিচাজে ৪জন শ্রমিক ও শ্রমিকদের ইটের আঘাতে একজন পুলিশ সদস্য আহত হলে তাদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়।
তবে শ্রমিক নেতা নান্নু ও টিপু জানান, নকল ব্যান্ডরোল দিয়ে আকিজ বিড়ির প্যাকেট তৈরী করার প্রতিবাদে আকিজ বিড়ি কারখানার ম্যানেজার পলাশ ও সহকারী ম্যানেজার আমিরুল ইসলামের সাথে শ্রমিকদের বাকবিতন্ড হয়। এরই জের ধরে বিড়ি কারখানার ম্যানেজার পলাশ পুলিশ দিয়ে শ্রমিকদের ওপর লাঠিচার্জ করালে এবং বিড়ি কারাখানা বন্ধ ঘোষণা করলে প্রতিবাদে শ্রমিকরা সড়ক অবরোধ করে।
এ বিষয়ে ভেড়ামারা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ইয়াছির আরাফাত জানান, হোসেনাবাদ আকিজ বিড়ি কারাখানার শ্রমিকরা হোসেনাবাদ বাজারে সড়ক অবরোধ ও পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করলে বিক্ষুব্ধ শ্রমিকদের ধাওয়া দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়। এ ঘটনায় ৩জন শ্রমিককে আটক করা হয়েছে। শ্রমিকদের ইটপাটকেলে একজন সদস্য পুলিশ আহত হয়েছেন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা কারাগারে

দৌলতপুরে আকিজ বিড়ি কারখানা বন্ধ ঘোষণার প্রতিবাদে শ্রমিকদের সড়ক অবরোধ : পুলিশের লাঠিচার্জ : আটক-৩

আপডেট টাইম : ০৪:১৯:০৫ অপরাহ্ন, বুধবার, ৮ জুন ২০২২