ঢাকা ০৫:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে শেষ সমাবেশে উন্নয়নের প্রতিশ্রুতি মির্জা ফয়সালের ঝিনাইদহ নলডাঙ্গার ইউপি প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে অফিসে দেরিতে আসার অভিযোগ কুষ্টিয়া দৌলতপুরে ৮০ বছর বয়সেও মেলেনি বয়স্ক ভাতার কার্ড জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী ভেড়ামারায় ৫ লাখ ৭৬ হাজার টাকার নিষিদ্ধ জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস একই মেয়ের সাথে মামা ও ভাগ্নের পরকীয়া প্রেম: এ নিয়ে ভাগ্নির হাতে মামা খু*ন, আটক ভাগ্নে মাসুদ আবাসিক শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে তদারকি জোরদারের দাবি মাদক সংশ্লিষ্টতার অভিযোগে গত দুই মাসে ২৭ জন পুলিশ কর্মকর্তা ও সদস্যকে জেলে পাঠানো হয়েছে: পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ফাইভ স্টার ক্লাবের উদ্যোগে প্রধানমন্ত্রী গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ৩য় ম্যাচ অনুষ্ঠিত সংবিধান মেনে চললে ১২ ফেব্রুয়ারি নির্বাচন হওয়ার কথা ছিল না: ডা. শফিকুর রহমান

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে রাসিক মেয়রের আনন্দ শোভাযাত্রা 

রাজশাহী ব্যুরোঃ  রাজশাহী সিটি কর্পোরেশনের আয়োজনে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রাসহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উদযাপন করা হয়েছে।
বুধবার সকাল ১০টায় বেলুন-ফেস্টুন উড়িয়ে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির উদ্বোধন করেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। এরপর সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের নেতৃত্বে নগর ভবন থেকে একটি বণার্ঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রার সম্মুখে ছিল ব্যান্ড দল। আর শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের হাতে ছিল রঙিন বেলুন ও প্রধানমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জ্ঞাপন সম্বলিত ছোট ছোট পতাকা। আনন্দ শোভাযাত্রাটি নগর ভবন থেকে শুরু হয়ে দড়িখরবোনা মোড় হয়ে শহীদ এএইচএম কামারুজ্জামান চত্বর হয়ে নিউ মার্কেট হয়ে পুনরায় নগর ভবনে গিয়ে শেষ হয়।
এরআগে নগর ভবন চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। এরপর বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদের আত্মার মাগফিরাত কামনা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।
দিনব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে, দুপুর ২টায় ৭৬টি পায়রা অবমুক্তকরণ, কেক কাটা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার ও পুরস্কার বিতরণ এবং সন্ধ্যা সাড়ে ৬টায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
অনুষ্ঠানে রাসিকের প্যানেল মেয়র-১ ও ১২নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু, প্যানেল মেয়র-২ ও ১নং ওয়ার্ড কাউন্সিলর রজব আলী, প্যানেল মেয়র-৩ তাহেরা খাতুন মিলি, ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, ১৩নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মোমিন, ১৪নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেন, ২১নং ওয়ার্ড কাউন্সিলর নিযাম উল আযীম, ১৬নং ওয়ার্ড কাউন্সিলর বেলাল আহমেদ, ১৮নং ওয়ার্ড কাউন্সিলর শহিদুল  ১১নং ওয়ার্ড কাউন্সিলর রবিউল ইসলাম তজু, ৯নং ওয়ার্ড কাউন্সিলর রাসেল জামান, ২৬নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আখতারুজ্জামান, ২৭নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ারুল আমিন আজব, ২নং সংরক্ষিত আসনের কাউন্সিলর আয়েশা খাতুন, ৮নং সংরক্ষিত আসনের কাউন্সিলর নাদিরা বেগম, ৬নং সংরক্ষিত আসনের কাউন্সিলর উম্মে সালমা বুলবুলি, প্রধান প্রকৌশলী নুর ইসলাম তুষার, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মোঃ নুর-ঈ-সাঈদ, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এফ.এ.এম. আঞ্জুমান আরা বেগম, বাজেট কাম হিসাবরক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম খানসহ সকল শাখার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
Tag :
জনপ্রিয় সংবাদ

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে শেষ সমাবেশে উন্নয়নের প্রতিশ্রুতি মির্জা ফয়সালের

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে রাসিক মেয়রের আনন্দ শোভাযাত্রা 

আপডেট টাইম : ০৩:৫৫:০৫ অপরাহ্ন, বুধবার, ২৮ সেপ্টেম্বর ২০২২