ঢাকা ১০:৩৭ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ভেড়ামারায় বালুর স্তূপে ঢাকা পড়েছে হার্ডিঞ্জ ব্রিজ ও লালন শাহ সেতু পিকআপ ভর্তি ডিজেল, পেট্রোল ও অকটেন জব্দ খলিসাকুন্ডি কে.পি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী ভেড়ামারায় অবৈধ বালু উত্তোলন বন্ধে প্রশাসনের হানা কঠোর অবস্থানে এসি ল্যান্ড আজ ১৭ এপ্রিল : ফুলবাড়ীর আঁখিরা গণহত্যা দিবস : নওগাঁয় আন্তজেলা প্রতারক এবং প্লাটিনাম কয়েন  চক্রের ৪ হোতা গ্রেফতার মোহনপুরে পেঁয়াজ সংরক্ষণের এয়ার-ফ্লো মেশিন বিতরণ আগৈলঝাড়ায় ব্রিজ নির্মাণে রডের বদলে বাঁশ ব্যবহারের সত্যতা মেলায়, ভেঙে ফেলার নির্দেশ নওগাঁয় কোর্ট-এর অফিসার ও ফোর্সদের নিয়ে পুলিশ সুপার তারিকুল ইসলামের মত বিনিময়  পত্নীতলা ১৪ বিজিবির অভিযানে ভারতীয় মাদকদ্রব্যসহ দুই নারী গ্রেফতার

ফরিদপুরের সালথায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত

বৃহস্পতিবার বিকাল ৪টায় বড় খারদিয়া গ্রামের কুমার নদীতে এ নৌকা বাইচ আয়োজন করেন এলাকাবাসী।

বিধান মন্ডল ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরের সালথা উপজেলার খারদিয়ায় গ্রাম- বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৪টায় বড় খারদিয়া গ্রামের কুমার নদীতে এ নৌকা বাইচ আয়োজন করেন এলাকাবাসী।

আশপাশের বিভিন্ন এলাকা থেকে বৃদ্ধ ও শিশুসহ বিভিন্ন বয়সের কয়েক হাজার মানুষ নৌকা বাইচ দেখতে আসেন। উক্ত নৌকা বাইচে ছোট-বড় ৭টি নৌকা অংশগ্রহণ করেন। এরমধ্যে তামারহাজীর নৌকাটি চ্যাম্পিয়ন হয়েছে।

নৌকা বাইচ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সালথা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকার, উপজেলা ভাইস চেয়ারম্যান আছাদ মাতুব্বার, প্রানী সম্পদ অফিসার ডাঃ মোঃ সাখাওয়াত হোসেন, সালথা থানার তদন্ত অফিসার সুব্রত গোলদার, পাট উন্নয়ন কর্মকর্তা আব্দুল বারী, ইউপি চেয়ারম্যান আবুল খায়ের মুন্সী। আরো উপস্থিত ছিলেন অনুষ্ঠানের আয়োজক আওয়ামী লীগ নেতা নুরুজ্জামান টুকু ঠাকুর, রফিক মোল্যা, স্থানীয় যুবনেতা ফরিদ হোসেন প্রমূখ।

এসময় অতিথিদের কাছ থেকে নৌকা বাইচে বিজয়ীরা পুরস্কার তুলে নেন। উল্লেক্ষ্য একটা সময় নৌকা বাইচ ছিল গ্রাম-বাংলার মানুষের বিনোদনের অন্যতম অংশ। আধুনিক নাগরিক সভ্যতার কারণে প্রায়ই কমে যাচ্ছে নৌকা বাইচের আয়োজন। হারানো এই ঐতিহ্য ফিরিয়ে আনতে মানুষের বিনোদনের জন্য আয়োজন করা হয় এই নৌকা বাইচের।

Tag :
জনপ্রিয় সংবাদ

ভেড়ামারায় বালুর স্তূপে ঢাকা পড়েছে হার্ডিঞ্জ ব্রিজ ও লালন শাহ সেতু

ফরিদপুরের সালথায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত

আপডেট টাইম : ০৫:১০:১১ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২০