ঢাকা ১২:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ভেড়ামারায় অবৈধ বিড়ি কারখানায় অভিযানকালে হামলায় দুই কাষ্টমস কর্মকর্তা আহত, গাড়ি ভাংচুর মিরপুরে উৎসবমুখর পরিবেশে জন্মাষ্টমী উদযাপন নাগরপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্যে বর্ণাঢ্য আয়োজনে পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীব্রত পালিত ভেড়ামারা প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিয়ে বন্ধ: মেয়ের মায়ের মুচলেকা ভেড়ামারায় ৫০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার ভেড়ামারায় মৎস্য সুরক্ষা অভিযান: ৭০ হাজার টাকার চায়না দুয়ারি জাল জব্দ ও ধ্বংস ভেড়ামারা থানায় কুষ্টিয়ার নবাগত পুলিশ সুপারের আকস্মিক পরিদর্শন গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি পরিচিতি সভা অনুষ্ঠিত মোহনপুরে মাদরাসা প্রধানের নারীর সঙ্গে অন্তরঙ্গ ভিডিও ভাইরাল দৌলতপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর সভায় হাবলু মোল্লার হাসপাতাল নির্মাণের ঘোষণা

ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগ নিয়ে মিথ্যা তথ্য ছড়ানোর প্রতিবাদে নাগরপুর উপজেলা ছাত্রদলের সংবাদ সম্মেলন

কাজী মোস্তফা রুমি, বিশেষ প্রতিনিধি: ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে নিয়োগ সংক্রান্ত বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো এবং ছাত্রদল নেতাকর্মীর উপর হামলার প্রতিবাদে  সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, নাগরপুর উপজেলা শাখা।

আজ ১১ আগস্ট ২০২৬ মঙ্গলবার সকালে উপজেলা বিএনপি’র কার্যালয়ে অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনে নাগরপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মীর খালিদ মাহবুব রাসেল লিখিত বক্তব্যে অভিযোগ করেন, একটি মহল রাজনৈতিক উদ্দেশ্যে ফ্যামিলি কার্ডের নিয়োগ প্রক্রিয়া নিয়ে অপপ্রচার চালাচ্ছে।

তিনি জানান, সংশ্লিষ্ট নিয়োগ প্রক্রিয়া প্রশাসনের মাধ্যমে সম্পন্ন হয়েছে এবং এতে বিএনপি বা ছাত্রদলের কোনো হস্তক্ষেপ ছিল না।

এ সময় তিনি ফ্যামিলি কার্ড নিয়োগ নিয়ে মিথ্যা তথ্য প্রচার ও ছাত্রদলের নেতাকর্মী ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

একই সঙ্গে প্রকৃত ঘটনা যাচাই করে সংবাদ পরিবেশনের জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান।

উক্ত সংবাদ সম্মেলনে নাগরপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোঃ শহিদুর রহমান মনির, নাগরপুর সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক আশরাফুল ইসলাম আসলাম, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মোঃ মোস্তাকিম মিয়া সহ নাগরপুর উপজেলা ও সরকারি কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

ভেড়ামারায় অবৈধ বিড়ি কারখানায় অভিযানকালে হামলায় দুই কাষ্টমস কর্মকর্তা আহত, গাড়ি ভাংচুর

ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগ নিয়ে মিথ্যা তথ্য ছড়ানোর প্রতিবাদে নাগরপুর উপজেলা ছাত্রদলের সংবাদ সম্মেলন

আপডেট টাইম : ০৮:২৭:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬