ঢাকা ০৩:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
স্বপ্ন পূরণের লক্ষ্যে আত্মবিশ্বাসী হচ্ছে বাঘার স্বপ্নসারথি কিশোরীরা। বাঘায় বাগান পাহারা না দেওয়ার বিরোধে ৪০টি পেয়ারা গাছ কাটার অভিযোগ, ক্ষতি ৩ লাখ টাকা আড়ানীতে মাদকসহ আটক ব্যক্তির ১০ হাজার টাকা জরিমানা, ১৫ দিনের কারাদণ্ড এক জমিতে ফল-সবজি উৎপাদন করে, ৭ লাখ টাকা বছরে আয়। বর্ণাঢ্য আয়োজনে দৌলতপুরে জাতীয় সমবায় দিবস উদযাপিত নাগরপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা দৌলতপুরে শরিফ উদ্দিন জুয়েলের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত বাঘায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বাঘায় তিন করাতকলকে ২০ হাজার টাকা জরিমানা, বন্ধের নির্দেশ অবৈধ করাতকলের শ্রীপুরে সমবায় বাজার ও মার্কেট স্থাপনের দাবি

বকশীগঞ্জে শিক্ষার্থীদের মাঝে কোরআন শরীফ বিতরণ

নুরুল ইসলাম মোল্লা,বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে কোরআন শিক্ষার মাধ্যমে ধর্মীয় ও নৈতিক শিক্ষা লাভের লক্ষ্যে শনিবার দুপুরে কোরআন শরীফ বিতরণ করা হয়েছে। বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবী ব্যারিস্টার তাসনিম রকিবের উদ্যোগে নিলক্ষিয়া ইউনিয়নের জানকিপুর দাসপাড়ায় অবস্থিত হযরত আয়শা সিদ্দিকা রা: কোরআন শিক্ষা মাদ্রাসার ৬৫ জন শিক্ষার্থীর মাঝে কোরআন শরীফ বিতরণ করা হয়।

কোরআন শরীফ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার, ইউএনও মুন মুন জাহান লিজা, বকশীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম সম্রাট, অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবী ব্যারিস্টার তাসনিম রকিব, উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা একেএম ছামিউল ইসলাম, সমাজসেবক নাজির হোসেন, উপজেলা বণিক সমিতির সাধারণ সম্পাদক আবদুল হামিদ, সাখাওয়াত হোসেন প্রমুখ।

উল্লেখ্য স্থানীয় হতদরিদ্র পরিবারের সন্তানদের কোরআন শিক্ষা কার্যক্রমের সাথে সম্পৃক্তকরণের লক্ষ্যে বকশীগঞ্জের কৃতি সন্তান ব্যারিস্টার তাসনিম রকিব জানকিপুর দাসপাড়া গ্রামে হযরত আয়শা রা: কোরআন শিক্ষা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। বর্তমানে ২০০ জন শিক্ষার্থী রয়েছে এই মাদ্রাসায়।

Tag :
জনপ্রিয় সংবাদ

স্বপ্ন পূরণের লক্ষ্যে আত্মবিশ্বাসী হচ্ছে বাঘার স্বপ্নসারথি কিশোরীরা।

বকশীগঞ্জে শিক্ষার্থীদের মাঝে কোরআন শরীফ বিতরণ

আপডেট টাইম : ০৪:৫৪:০৭ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২০