ঢাকা ০২:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
স্বপ্ন পূরণের লক্ষ্যে আত্মবিশ্বাসী হচ্ছে বাঘার স্বপ্নসারথি কিশোরীরা। বাঘায় বাগান পাহারা না দেওয়ার বিরোধে ৪০টি পেয়ারা গাছ কাটার অভিযোগ, ক্ষতি ৩ লাখ টাকা আড়ানীতে মাদকসহ আটক ব্যক্তির ১০ হাজার টাকা জরিমানা, ১৫ দিনের কারাদণ্ড এক জমিতে ফল-সবজি উৎপাদন করে, ৭ লাখ টাকা বছরে আয়। বর্ণাঢ্য আয়োজনে দৌলতপুরে জাতীয় সমবায় দিবস উদযাপিত নাগরপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা দৌলতপুরে শরিফ উদ্দিন জুয়েলের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত বাঘায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বাঘায় তিন করাতকলকে ২০ হাজার টাকা জরিমানা, বন্ধের নির্দেশ অবৈধ করাতকলের শ্রীপুরে সমবায় বাজার ও মার্কেট স্থাপনের দাবি

বিমান বাহিনী প্রধান তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন

ফাইল ছবি

বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল আবু এসরার, বিবিপি, এনডিসি, এসিএসসি তুরস্ক সফর শেষে সোমবার দেশে ফিরেছেন। সফরকালে বাংলাদেশ বিমান বাহিনী প্রধান তুরস্কের বিমান বাহিনী সদর দফতর পরিদর্শন করেন।

বিমান বাহিনী সদর দফতরে পৌঁছালে তুরস্ক বিমান বাহিনী চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করেন। তিনি গার্ড পরিদর্শন ও সালাম গ্রহণ করেন। সেখানে তিনি তুরস্ক বিমান বাহিনী কমান্ডারের সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হন এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় করেন।

এছাড়াও তিনি ওই দেশের ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের সঙ্গে পেশাগত বিষয়ে আলোচনা করেন। বিমান বাহিনী প্রধান তুরস্কের প্রতিষ্ঠাতা কামাল আতাতুর্কের সমাধিস্থল পরিদর্শন করেন এবং পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তাকে শ্রদ্ধা জ্ঞাপন করেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

স্বপ্ন পূরণের লক্ষ্যে আত্মবিশ্বাসী হচ্ছে বাঘার স্বপ্নসারথি কিশোরীরা।

বিমান বাহিনী প্রধান তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন

আপডেট টাইম : ০৪:৪৪:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ নভেম্বর ২০১৭