ঢাকা ০২:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ভেড়ামারায় খাল থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. শরীফ উদ্দিন রিমনকে আটক করেছে পুলিশ রাজশাহী প্রেসক্লাবের সভাপতি প্রবীণ সাংবাদিক সাইদুর রহমান আর নেই নওগাঁয় বৈদ্যুতিক পোল অপসারণ না করার কারণে থমকে আছে আঞ্চলিক সড়কের উন্নয়ন কাজ ঘোড়াঘাটে ৩২ বছরের পুরোনো এক্স-রে মেশিনে চলছে চিকিৎসাসেবা, রোগীদের চরম ভোগান্তি সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলাম (জামায়াত থেকে বহিষ্কৃত)-এর দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুন (১৯) আত্মহত্যা করেছেন। ভেড়ামারায় তরুণীকে অপহরণ ও ধর্ষণের পর হত্যার অভিযোগ, সাবেক স্বামী আটক টাঙ্গাইলে মরহুম ফরিদ সিকদার সৃতি ফুটবল ফুটবল টুর্নামেন্ট ২০২৬ আয়োজিত বিশেষ অভিযানে ২ মামলার আসামি গ্রেপ্তার, আদালতে পাঠাল পাটকেলঘাটা থানা পুলিশ নাগরপুরে ১২০ পিচ ইয়াবা সহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তিন সন্তানের জননীর অনশন

বাঘা রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর বাঘায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন করছেন এক নারী। বুধবার(১১ আগষ্ট) দুপুর থেকে প্রেমিকের বাড়িতে অনশন শুরু করেছেন তিনি। সংবাদ পেয়ে প্রেমিক বকুল (৫০) বাড়ি থেকে পালিয়েছেন।

বকুল উপজেলার মনিগ্রামের মৃত আহম্মদ আলী(মেম্বার) এর ছেলে।এবং ২ সন্তানের জনক। অন্যদিকে অনশনরত নারী উপজেলার বাউসা ইউনিয়নের বাউসা হেদাতি পাড়া গ্রামের আবু আফজালের স্ত্রী। তিনি ৩ সন্তানের জননী।

ওই নারী সাংবাদিকদের বলেন, সংসার থাকা অবস্থায় বকুল প্রলোভন দেখিয়ে আমার সঙ্গে ৩ বছর ধরে প্রেমের সম্পর্ক করে। বকুল তার সঙ্গে স্বামী-স্ত্রীর ন্যায় সম্পর্ক স্থাপন করে জানিয়ে তিনি বলেন, রাজশাহী, ঈশ্বরদী সহ বিভিন্ন জায়গায় নিয়ে সে আমার সঙ্গে শারীরিক সম্পর্ক করে।

স্বামীর কাছ থেকে চলে আসলে বিয়ে করবে বলে আশ্বাস দেয়। আমি তার কথা বিশ্বাস করে আমার স্বামীর কাছ থেকে চলে আসি। এখন সে আমাকে বিয়ে না করে বাড়ি থেকে পালিয়ে গেছে।

এই নারীর মা সাংবাদিকদের জানান, এই বকুল আমার মেয়ের সাথে প্রতিদিন মোবাইলে কথা বলত। সাতদিন আমার মেয়েকে খুঁজে না পেয়ে বকুল কে জানালে,সে আমার মেয়েকে বের করে দেয়।এখন আমার মেয়ের সব শেষ করে ফেলেছে।

প্রেমিক বকুলের স্ত্রী বলেন, আমার স্বামী ভুল করতেই পারে।মহিলাটি আমার বাড়ীতে আসলো ক্যান। এ ব্যাপারে প্রেমিক বকুলের বক্তব্য জানতে তার ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার ফোন দেওয়া হলেও সেটি বন্ধ পাওয়া যায়।

মনিগ্রাম ইউনিয়ন চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম জানান ৭নং ওয়ার্ডের মুকুল হোসেন আমার ইউপি সদস্য ঘটনার স্থলে গিয়েছে এবং ঘটনা সত্য আর মেয়ের বাবা আমাকে ফোনে জানিয়েছে। ছেলের বাড়ীর লোকজন এখন বাড়ীতে নেই,ফাঁকা বাড়ী। স্থানীয়ভাবে যদি ঘটনার মিমাংশা হয় ভাল, তা না হলে আইনের আশ্রয় নিতে বলেছি মেয়েটির বাবাকে। পরবর্তীতে অভিযোগের ভিত্তিতে ঘটনার কি হয় দেখা যাবে।

বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন বলেন, এ বিষয়ে থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Tag :
জনপ্রিয় সংবাদ

ভেড়ামারায় খাল থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তিন সন্তানের জননীর অনশন

আপডেট টাইম : ০৯:১৭:৩৮ অপরাহ্ন, বুধবার, ১১ অগাস্ট ২০২১