ঢাকা ০৫:৫৬ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ভেড়ামারায় অবৈধ বিড়ি কারখানায় অভিযানকালে হামলায় দুই কাষ্টমস কর্মকর্তা আহত, গাড়ি ভাংচুর মিরপুরে উৎসবমুখর পরিবেশে জন্মাষ্টমী উদযাপন নাগরপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্যে বর্ণাঢ্য আয়োজনে পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীব্রত পালিত ভেড়ামারা প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিয়ে বন্ধ: মেয়ের মায়ের মুচলেকা ভেড়ামারায় ৫০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার ভেড়ামারায় মৎস্য সুরক্ষা অভিযান: ৭০ হাজার টাকার চায়না দুয়ারি জাল জব্দ ও ধ্বংস ভেড়ামারা থানায় কুষ্টিয়ার নবাগত পুলিশ সুপারের আকস্মিক পরিদর্শন গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি পরিচিতি সভা অনুষ্ঠিত মোহনপুরে মাদরাসা প্রধানের নারীর সঙ্গে অন্তরঙ্গ ভিডিও ভাইরাল দৌলতপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর সভায় হাবলু মোল্লার হাসপাতাল নির্মাণের ঘোষণা

ভেড়ামারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

হেলাল মজুমদার, কুষ্টিয়া

কুষ্টিয়ার ভেড়ামারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ার পর তানিয়া জাহান (২০) নামে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (১০ আগস্ট) রাত ১১টার পর উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের কুচিয়ামোড়া এলাকার নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত তানিয়া জাহান কুচিয়ামোড়া এলাকার প্রবাসী আক্তারুল হকের মেয়ে। তিনি বাহাদুরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় থেকে মানবিক বিভাগে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেন।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার এসএসসি পরীক্ষার ফল প্রকাশের পর তানিয়া জানতে পারে, সে পরীক্ষায় অকৃতকার্য হয়েছে। এরপর থেকে সে মানসিকভাবে ভেঙে পড়ে। রাতে পরিবারের সদস্যদের সঙ্গে থাকার পর নিজ কক্ষে চলে যায়। পরে পরিবারের সদস্যরা তাকে সাড়া না দেওয়ায় কক্ষে গিয়ে মরদেহ দেখতে পান।

তানিয়ার মা কবিতা খাতুন জানান, সন্ধ্যার পর দুই মেয়েকে নিয়ে তারা একসঙ্গে ছিলেন। রাতে ছোট বোন সাদিয়াকে পড়ানোর পর তানিয়া নিজ কক্ষে যায়। পরে তাকে খাবারের জন্য ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে পরিবারের সদস্যরা কক্ষে গিয়ে তাকে অচেতন অবস্থায় দেখতে পান। পরে স্থানীয় চিকিৎসক এসে তাকে মৃত ঘোষণা করেন।

বাহাদুরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর আলম বলেন, তানিয়া বিদ্যালয়ের মানবিক বিভাগের ২০২৩-২৪ সেশনের ছাত্রী ছিল। গত বছর সে এসএসসি পরীক্ষায় অংশ নেয়নি। চলতি বছর পরীক্ষায় অংশ নিয়ে দুই বিষয়ে অকৃতকার্য হয়েছে।

কুচিয়ামোড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই আব্দুস সালাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ার হতাশা থেকে ওই শিক্ষার্থী আত্মহত্যা করে থাকতে পারে। তবে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ জাহেদুর রহমান জানান, শিক্ষার্থীর মরদেহ থানায় আনা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠানো হবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

ভেড়ামারায় অবৈধ বিড়ি কারখানায় অভিযানকালে হামলায় দুই কাষ্টমস কর্মকর্তা আহত, গাড়ি ভাংচুর

ভেড়ামারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

আপডেট টাইম : ০৮:১৮:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬