ঢাকা ০৩:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা বাঘায় তরুণ উদ্যোক্তা উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ভেড়ামারায় তরুণ উদ্যোক্তাদের ঋণ সুবিধা বিষয়ে প্রচারণামূলক কর্মশালা অনুষ্ঠিত ভেড়ামারায় ফরহাদ ফার্মেসিকে ৫০ হাজার টাকা জরিমানা, জব্দ মেয়াদোত্তীর্ণ ওষুধ ভেড়ামারায় চিত্রা ট্রেন বহালের দাবিতে রেলস্টেশনে যাত্রীবাহী ট্রেন থামিয়ে বিক্ষোভ দৌলতপুরে উচ্চমূল্য সবজি উৎপাদন প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত প্রধানমন্ত্রী গোল্ডকাপে মালয়েশিয়া এক্সপ্রেসের দাপুটে জয়,হারল গোয়ালগ্রাম ধামইরহাটে আদিবাসীদের র‌্যালী,মানবন্ধন ও স্মারকলিপি প্রদান উঠান বৈঠকে নারী ভোটারদের গণজোয়ার: চেয়ারম্যান প্রার্থী মহাসিন আলীর পক্ষে ব্যাপক উন্মাদনা আড়ানীতে সরকারি নির্দেশ অমান্য করে কোচিং চালু,২ হাজার টাকা জরিমানা

মহাদেবপুরে যুবদল নেতার টর্চার সেলে নির্যাতনকারী ২নং আসামী গ্রেফতার

মো.আককাস আলী,নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুরে যুবদল নেতার টর্চার সেলে নির্যাতনকারী মামলার ২নং আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব-৫। র‌্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের একটি চৌকস অপারেশনাল দল কোম্পানী অধিনায়ক লে. কমান্ডার তৌকির এর নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করে নওগাঁ জেলার মহাদেবপুর থানাধীন দক্ষিণ হোসেনপুর এলাকা হতে গতকাল ০৯ সেপ্টেম্বর বৃহস্প্রতিবার দুপুরে ২নং এজাহার নামীয় পলাতক আসামী জেলার পত্নীতলা উপজেলার ছোট চাঁদপুর গ্রামের মৃত আব্দুল মন্ডলের পুত্র মোঃ তরিকুল ইসলামকে গ্রেফতার করে।

তার বিরুদ্ধে মহাদেবপুর থানার মামলা নং- ২৫/জিআর-২২১, তারিখ- ২৩/০৮/২০২১ খ্রিঃ, ধারাঃ ৩৬৪/ ৩২৩/ ৩২৬/ ৩৫৪/ ৩০৭/ ৩৮৬/ ৫০৬/ ৩৪ পিসি মূলে রয়েছে। র‌্যাব সূত্রে জানায়, গ্রেফতারকৃত আসামীর বাড়িতে অবস্থিত টর্চার সেলে ব্যবহƒত লোহার তৈরী সাড়াশি, হাতুড়ি এবং চাকু ব্যবহার করে নির্যাতনকারীদের নির্যাতনের সাম্প্রতিক চাঞ্চল্যকর উক্ত মামলার অন্যতম প্রধান অপরাধী।

সে একজন দীর্ঘস্থায়ী মাদকাসক্ত এবং একজন প্রতারক সাংবাদিকও। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীকে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে মহাদেবপুর থানায় জিডি মূলে হস্তান্তর করা হয়েছে।

মামলা সূত্রে জানা গেছে, মিঠুন চৌধুরী (২৭) নামে এক নার্সারী কর্মচারীকে ফুসলিয়ে অপহরণ করে টর্চার সেলে তিন দিন আটকে রেখে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন ও তার স্ত্রী শ্যামলী রাণীর (২৫) কে মধ্যযুগীয় কায়দায় মারপিট ও চুল কর্তনের ঘটনায় থানায় মামলা হলে ওইদিন রাতেই পুলিশ অভিযুক্ত যুবদল নেতা রুহুল আমিনের দুই স্ত্রী রুবাইয়া আকতার বৃষ্টি (২২) ও মুক্তা পারভীনকে (২১) গ্রেফতার করেছে।

কিন্তু এ ঘটনার মূল আসামী যুবদল নেতা রুহুল আমিনকে এখনও গ্রেফতার করতে পারেনি পুলিশ।

Tag :
জনপ্রিয় সংবাদ

সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

মহাদেবপুরে যুবদল নেতার টর্চার সেলে নির্যাতনকারী ২নং আসামী গ্রেফতার

আপডেট টাইম : ০৪:২৫:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর ২০২১