ঢাকা ০৮:১৯ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
দৌলতপুরে বাস-আলগামন সংঘর্ষে চালক নিহত,আহত একাধিক ভেড়ামারায় ডাঃ শামসুদ্দিন আহমেদের ১৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিত প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে রেজা আহমেদ বাচ্চু ফিলিপনগর ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুস সবুর সাদ্দামের নির্বাচনী প্রচারণা শুরু একই জানাজায় পাশাপাশি কবরে শায়িত বাবা-ছেলে ব্রাহ্মণবাড়িয়ায় বন্ধ মিল থেকে চলছে চাউল সংগ্রহ অভিযান রাজশাহী প্রেসক্লাবের সভাপতির সুস্থতায় দোয়া মাহফিল প্রতিবন্ধীর কষ্ট দেখে বাড়ালেন সাহায্যের হাত: হুইলচেয়ার উপহার দিলেন ছাত্রদল আহ্বায়ক বন্যাকবলিত মানুষের পাশে উপজেলা প্রশাসন, দৌলতপুরে ৭০ পরিবার পেল খাদ্য সহায়তা ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা হাসপাতালে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

রাজশাহীতে একদিনে করোনায় আরও ১৫ জনের মৃত্যুঃ বিকাল থেকে লকডাউন শুরু

রাজশাহী প্রতিনিধিঃ দিন যতই যাচ্চে করোনা মৃত্যু ততোই বাড়ছে। ১১ জুন রাজশাহী হাসপাতালে একদিনে করোনায় ১৫ জনের মৃত্যু হয়েছে ‌‌।বৃহস্পতিবার সকাল থেকে আজ শুক্রবার সকাল পর্যন্ত এ মৃত্যুর ঘটনা ঘটে। মৃতদের মধ্যে রাজশাহীর ৮ জন এবং চাঁপাইনবাবগঞ্জের ৬জন ও নাটোরের ১ জন রয়েছেন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক সাইফুল ফেরদৌস জানান, মৃত ১৫ জনের মধ্যে ৭ জন করোনা আক্রান্ত এবং ৮ জন করোনা উপসর্গ নিয়ে রাজশাহী হাসপাতালে ভর্তি ছিলেন।

এই মৃত্যু মিছিলকে প্রতিরোধ কল্পে, বৃহস্পতিবার (১০ জুন) রাত সাড়ে নয়টার দিকে রাজশাহী সার্কিট হাউসে প্রশাসনের উদ্যোগে আলোচনায় বসে প্রশাসন। আলোচনা সভায় শুক্রবার (১১ জুন) বিকেল ৫ টা থেকে ১৭ জুন পর্যন্ত রাজশাহী সিটি করপোরেশন এলাকায় কঠোর লকডাউন ঘোষণা করেন জেলা প্রশাসন।

সভায় জানানো হয়, করোনাভাইরাসের উর্ধ্বমুখী সংক্রমণ রাজশাহী মহানগরীতে লকডাউনের কঠোর বিধিনিষেধ প্রজ্ঞাপণ জারি করে স্থানীয় প্রশাসন। শুক্রবার বিকেল ৫ টা থেকে ১৭ জুন মধ্যরাত পর্যন্ত রাজশাহী সিটি কর্পোরেশন এলাকায় কঠোর লকডাউন কার্যকর হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, লকডাউনের সময় সব দোকানপাট ও যানচলাচল বন্ধ থাকবে। চাঁপাইনবাবগঞ্জ, নাটোর ও নওগাঁ থেকে কোনো যানবাহন প্রবেশ করতে পারবে না। রাজশাহী থেকেও কোনো যানবাহন জেলার বাইরে যাবে না। তবে রোগী ও অন্য জরুরি সেবাদানকারীর ক্ষেত্রে এ নিয়ম প্রযোজ্য হবে না। সভায় বিভাগীয় কমিশনার ড. হুমায়ুন কবীর, পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেন, নগর পুলিশ কমিশনার মো. আবু কালাম সিদ্দিকসহ জেলা প্রশাসনের ও স্বাস্থ্য বিভাগের শীর্ষ কর্তাব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

দৌলতপুরে বাস-আলগামন সংঘর্ষে চালক নিহত,আহত একাধিক

রাজশাহীতে একদিনে করোনায় আরও ১৫ জনের মৃত্যুঃ বিকাল থেকে লকডাউন শুরু

আপডেট টাইম : ০৫:৪৩:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১১ জুন ২০২১