ঢাকা ১০:৩০ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত যশোর-৬ আসনের সাবেক এমপি আজিজুল ইসলাম গ্রেপ্তার যশোরে নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান ও যুবলীগ নেতা তুহিন আটক মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, এমপির সঙ্গে, নেতা মাইনুল আলম খান কনকের সৌজন্য সাক্ষাৎ কুষ্টিয়া দৌলতপুরে চেয়ারম্যান মনোনয়ন নিয়ে গুঞ্জন, কাকে দিবেন বাচ্চু মোল্লা বাঘায় জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিল কুষ্টিয়াতে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে দৌলতপুরে বিএনপির প্রস্তুতি সভা  কুষ্টিয়া দৌলতপুরে জমে উঠেছে নির্বাচনি হাওয়া, মাঠে চেয়ারম্যান পদপ্রার্থী রাহাত কামরুল মোল্লা আওয়ামীলীগ শালীন দল নয়, একটি সন্ত্রাসী দলে পরিণত হয়েছে, ফজলুল হক মিলন এমপি ভেড়ামারায় ২০২৭-২০২৯ মেয়াদের স্থাবর সম্পত্তির মূল্য নির্ধারণে সভা অনুষ্ঠিত

রাজশাহীতে ৩৮,৯৭০ আঁখ চাষীকে আর্থিক প্রনোদনা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

রাজশাহী ব্যুরো: নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে রাজশাহী অঞ্চলের ৩৮ হাজার ৯৭০ জন আখচাষির জন্য ১২ কোটি টাকার কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে রাজশাহীর হাজী মুহাম্মদ মহসীন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত জনসভায় কম্পিউটারে বোতাম চেপে কৃষকদের মোবাইল অ্যাকাউন্টে প্রণোদনার অর্থ পাঠানোর কার্যক্রম উদ্বোধন করেন তিনি।

অনুষ্ঠানে ১৫ জন আখচাষির হাতে প্রতীকী চেক তুলে দেন প্রধানমন্ত্রী। তাঁদের মধ্যে রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের সংসদ সদস্য আবু সাঈদ চাঁদও রয়েছেন।

এদিকে, কৃষকদের জন্য পর্যায়ক্রমে ফার্মার কার্ড দেওয়ার উদ্যোগের কথাও তুলে ধরা হয়েছে। এ কার্ডের মাধ্যমে কৃষকেরা ১০ ধরনের সুবিধা পাবেন। এর মধ্যে রয়েছে আবহাওয়ার পূর্বাভাস, কৃষিপণ্যের বাজারদর, কৃষি উপকরণ, সরকারি ভর্তুকি ও প্রণোদনা, কৃষিঋণ, বীমা এবং কৃষিবিষয়ক বিভিন্ন তথ্য ও সেবা। আবহাওয়ার পূর্বাভাসের মাধ্যমে বৃষ্টি ও ঝড়ের সম্ভাবনা সম্পর্কে আগাম তথ্য পেয়ে কৃষকেরা চাষাবাদের পরিকল্পনা করতে পারবেন।

প্রধানমন্ত্রী এ সময় জানান, সারাদেশে বন্ধ হয়ে যাওয়া ছয়টি কলকারখানা পুনরায় চালু করা হয়েছে। এসব কারখানার মধ্যে রাজশাহীর একটি কারখানাও রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

প্রধানমন্ত্রী বলেন, কৃষি ও কৃষক বাঁচলে দেশ বাঁচবে। উত্তরাঞ্চল তথা রাজশাহী অঞ্চলের মানুষের বিএনপির প্রতি অনেক প্রত্যাশা রয়েছে উল্লেখ করে তিনি বলেন, এসব প্রত্যাশা পূরণ করা হবে। নির্বাচনে দেওয়া প্রতিশ্রুতির অংশ হিসেবে কৃষকদের জন্য এ সহায়তা দেওয়া হচ্ছে।

জনসভা শেষে প্রধানমন্ত্রী রাজশাহী ধর্মসভা মন্দিরের দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন করেন এবং সনাতন ধর্মাবলম্বী নেতাদের সঙ্গে মতবিনিময় করেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

রাজশাহীতে ৩৮,৯৭০ আঁখ চাষীকে আর্থিক প্রনোদনা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আপডেট টাইম : ০৬:৫২:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬