ঢাকা ১১:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
কুষ্টিয়ায় এডুকেয়ারে স্কাউট ইউনিট পরিদর্শন, চারা বিতরণ ছাতক থেকে সিলেটে পর্যন্ত  রেলপথ সংস্কারের প্রকল্প মেয়াদ শেষ হলেও, কাজ হয়েছে মাত্র ২০ শতাংশ ফুলবাড়ীর দিকে তাকালেই তারা কয়লা ছাড়া কিছুই দেখে না -অধ্যাপক আনু মুহাম্মদ তানোরকে ৩-২ গোলে হারিয়ে জেলা প্রশাসক গোল্ডকাপে দুর্গাপুরের জয় দশমিনায় সচেতন নাগরিক সমাজপর উদ্যোগে মাদক ও সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশ। থানা ঘেরাও এর ঘোষনা নাগরপুর সদর ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী গোলাম মোস্তফা গোলামের মতবিনিময় ‎অবৈধ বালু উত্তোলন বন্ধে ভেড়ামারায় লাল পতাকা পুতে প্রশাসন ও ভ্রাম্যমাণ আদালতের কঠোর নিষেধাজ্ঞা ‎ পোরশায় পুনর্ভবা নদীতে অবৈধ সুতি জালের দাপটে বিপাকে মৎস্যজীবীরা সিলেটে প্রতিনিয়ত বাড়ছে ডেঙ্গুরোগী, বর্তমান রোগীর সংখ্যা- ১৭২ সিলেটে জুড়ে ২৭ দিনে ৫ খুন, আইনশৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতি

রোববার দৌলতপুরে ৮৩ পরিবার পাবে নতুন বাড়িঘর

গৃহহীনদের জন্য বসবাস উপযুক্ত বাড়ি

২০ জুন রোববার সকালে সারাদেশের বিভিন্ন এলাকায় গৃহহীনদের জন্য বসবাস উপযুক্ত বাড়ির চাবি ও দলিল হস্তান্তর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এরপর কুষ্টিয়ার দৌলতপুরের আনুষ্ঠানিকতায় কুষ্টিয়া-১ আসনের সংসদ সদস্য আঃকাঃমঃ সরওয়ার জাহান বাদশাহ্, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (কুষ্টিয়া) আর.এম সেলিম শাহনেওয়াজ, দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার, দৌলতপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান এজাজ আহমেদ মামুনসহ বিভিন্ন স্তরের জনপ্রতিনিধিদের উপস্থিতিতে চাবি হস্তান্তর অনুষ্ঠিত হবে। এসময় অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বীর মুক্তিযোদ্ধারাও। উপস্থিত থাকবেন বিভিন্ন পেশাজীবী প্রতিনিধিবৃন্দ।

উপজেলার সোনাইকুন্ডী, হোসেনাবাদ, ঝাউদিয়া, দৌলতখালী ও বোয়ালিয়া এলাকার সরকারি গৃহায়ণ প্রকল্পগুলোতে বিগত সময়ের প্রথম ধাপের ৬১ পরিবার ও এবারের ২২ পরিবারের হাতে স্ব স্ব নামে জমি-বাড়ি অন্যান্যসহ ১ লাখ ৭৫ হাজার টাকার সম্পদ-সম্পত্তি হস্তান্তর করা হবে। প্রতিটি পরিবারকে দেয়া হবে সপ্তা’ খানেকের খাদ্যসামগ্রীও।

পিআইও (দৌলতপুর) আব্দুল হান্নান জানিয়েছেন, করোনা পরিস্থিতির বিবেচনায় গৃহ প্রাপ্ত গৃহহীনদের মধ্যে সৌজন্য কয়েকজনের হাতে চাবি হস্তান্তর করা হবে রোববার সকালে। উপজেলা পরিষদ মিলনায়তনে স্বাস্থ্যবিধি মেনে আনুষ্ঠানিকতা শেষে, উপজেলা প্রশাসনের লোক মারফত অন্যান্যদের চাবি ও দলিল পৌঁছে দেয়া হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার জানান, সরকারের এই কার্যক্রম চলমান থাকবে।

ভূমিহীন ও গৃহহীন পরিবারকে আবাসন সুবিধার আওতায় আনার জন্য সরকারের কর্মসূচির অংশ হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২০ জুন ভূমিহীন ও গৃহহীন পরিবারগুলোর মধ্যে ৫৩ হাজার ৩৪০টি বাড়ি বিতরণ উদ্বোধন করবেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় এডুকেয়ারে স্কাউট ইউনিট পরিদর্শন, চারা বিতরণ

রোববার দৌলতপুরে ৮৩ পরিবার পাবে নতুন বাড়িঘর

আপডেট টাইম : ০৩:০৯:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১৮ জুন ২০২১