ঢাকা ১১:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
দৌলতপুরে বাস-আলগামন সংঘর্ষে চালক নিহত,আহত একাধিক ভেড়ামারায় ডাঃ শামসুদ্দিন আহমেদের ১৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিত প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে রেজা আহমেদ বাচ্চু ফিলিপনগর ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুস সবুর সাদ্দামের নির্বাচনী প্রচারণা শুরু একই জানাজায় পাশাপাশি কবরে শায়িত বাবা-ছেলে ব্রাহ্মণবাড়িয়ায় বন্ধ মিল থেকে চলছে চাউল সংগ্রহ অভিযান রাজশাহী প্রেসক্লাবের সভাপতির সুস্থতায় দোয়া মাহফিল প্রতিবন্ধীর কষ্ট দেখে বাড়ালেন সাহায্যের হাত: হুইলচেয়ার উপহার দিলেন ছাত্রদল আহ্বায়ক বন্যাকবলিত মানুষের পাশে উপজেলা প্রশাসন, দৌলতপুরে ৭০ পরিবার পেল খাদ্য সহায়তা ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা হাসপাতালে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

লকডাউনে সৈয়দপুরে যানজট!

রেজা মাহমুদ,নীলফামারী জেলা প্রতিনিধি: করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে গতকাল বুধবার থেকে শুরু হয়েছে সরকার ঘোষিত কঠোর বিধি-নিষেধে নিয়ন্ত্রিত চলাচল। প্রথম দিন কিহছুটা কড়াকড়ি থাকলেও দ্বিতীয় দিনে রাস্তা এবং বাজার-ঘাটে ছিল মানুষের উপচে পড়া ভীর।

বৃহস্পতিবার (১৫ এপ্রিল) সকালে শহরে রীতিমত যানজট সৃষ্টি হতে দেখা গেছে। লকডাউন বাস্তবায়নে প্রশাসনের তৎপরতাও ছিল না চোখে পড়ার মত। সরেজমিনে শহরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, মোড়ে মোড়ে মানুষের আড্ডা,বাজারে অধিকাংশ দোকানের ঝাপ অর্ধেক খোলা রেখে চলছে বেচা-বিক্রি।

দাপিয়ে বেড়াচ্ছে রিকশা, মোটরসাইকেল, প্রাইভেটকারসহ প্রায় সব ধরনের যানবাহন। বিশেষ করে অটোরিকশা এবং সিএনজিতে গাদাগাদি করে যাত্রী পরিবহন করা হচ্ছে। এদের মধ্যে আবার অনেকের আবার মুখে মাস্কও নেই। গোলাহাট এলাকার জেসমিন আরা নামের এক গৃহিনী তার ৮ বছরের ছেলেকে সাথে নিয়ে কেনাকাটা করতে এসেছেন। তিনি বলেন রোজার মাস তাই কেনাকাটা করতে এসেছি।

সামনে ঈদ ছেলেটাকে সাথে এনেছি ওকে নতুন পোশক কিনে দিব তাই। নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যবসায়ী বলেন,গতকাল দেখলাম রাস্তায় যানবাহনের প্রচন্ড ভীড়। তাই কি করি আমি অর্ধেক দোকান খুলে বেচা-বিক্রি করছি।

জানতে চাইলে সৈয়দপুরের প্রবীণ সাংবাদিক নজরুল ইসলাম “বর্জ্র আঁটুনি ফঁসকা গেড়ো” বলে সৈয়দপুরের লকডাউন সম্পর্কে মন্তব্য করেন। সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ আবুল হাসনাত খান জানান,মানুষকে সচেতন করতে পুলিশ বিভিন্নভাবে কাজ করে যাচ্ছে। প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না আসার জন্য সকলের প্রতি অনুরোধ জানান তিনি।

Tag :
জনপ্রিয় সংবাদ

দৌলতপুরে বাস-আলগামন সংঘর্ষে চালক নিহত,আহত একাধিক

লকডাউনে সৈয়দপুরে যানজট!

আপডেট টাইম : ১০:০৫:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ এপ্রিল ২০২১