ঢাকা ০৭:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ভেড়ামারায় অনুমোদনহীন ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে ফার্মেসীকে জরিমানা দৌলতপুরে মাদ্রাসাছাত্রকে বলাৎকারের চেষ্টার অভিযোগ, সংঘর্ষে ওসিসহ আহত সিলেটের ট্রেনের টিকেট অনলাইনে আসা মাত্র হাওয়া, কালোবাজারীদের সনাক্ত করতে মামলা পেটে গজ রেখে সেলাইয়ে প্রসূতির মৃত্যু চিকিৎসকসহ ৬ জনের বিরুদ্ধে পরোয়ানা সাংসদ ফজলে হুদা বাবুলের উদ্যোগে জাহাঙ্গীরপুর সরকারি কলেজে ৯ বিষয়ে অনার্স চালুর অনুমতি দীর্ঘ দিন বন্ধ থাকার পর সিসিকের নতুন পরিকল্পনায় সিলেট জালালাবাদ সিটি পার্ক রাজশাহীতে জমে উঠেছে আন্তর্জাতিক টেনিস লড়াই, সেমিফাইনালে চার চীনা খেলোয়াড় নিজেদের অপকর্ম ঢাকতে ফেসবুকে অপপ্রচার ও তথাকথিত মানববন্ধন- রাজশাহী প্রেসক্লাবের তিব্র প্রতিক্রিয়া ভেড়ামারায় মা ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষে সচেতনতামূলক সভা ভেড়ামারায় শারদীয় দুর্গাপূজা উদযাপনে উপজেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা

‘শুটিংয়ের সময় চুমু খাওয়ার চেষ্টা করেছিল ম্যানেজার’

দুনিয়াজুড়ে ফিল্ম ইন্ডাস্ট্রিতে এখন আলোচ্য বিষয় কাস্টিং কাউচ। অনেক অভিনেত্রীরাই কাজ করতে গিয়ে যৌন হয়রানি নিয়ে মুখ খুলছেন। বলিউডের প্রতিবাদী অভিনেত্রী স্বরা ভাস্করও একাধিকবার ফিল্ম ইন্ডাস্ট্রিতে ঘটে চলা যৌন নির্যাতন নিয়ে সরব হয়েছেন। এবার তিনি সরাসরি যৌন হেনস্থার অভিযোগ করেছেন এক পরিচালকের ম্যানেজারের বিরুদ্ধে।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেল, একটি টেলিভিশন চ্যানেলে সাক্ষাৎকার দিতে গিয়ে স্বরা বলেন, একটি ফিল্মের আউটডোর শুটিং করছিলেন তিনি। সেখানেই নাকি এক প্রথম সারির পরিচালকের ম্যানেজার তাকে চুমু খাওয়ার চেষ্টা করেছিলেন। এখানেই শেষ নয়, স্বরার বাড়ির ঠিকানা জানতে চাইছিলেন। বিপদ বুঝে তাড়াতাড়ি সেখান থেকে মিটিং শেষ করার চেষ্টা করছিলেন অভিনেত্রী। তখনই স্বরাকে জড়িয়ে ধরে কানে চুমু খাওয়ার চেষ্টা করেন ওই ম্যানেজার। এবং স্বরাকে বলেন ‘আমি তোমাকে ভালবাসি’। কোনো রকমে তার হাত থেকে নিজেকে বাঁচিয়ে ফিরেছিলেন অভিনেত্রী।

Tag :
জনপ্রিয় সংবাদ

ভেড়ামারায় অনুমোদনহীন ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে ফার্মেসীকে জরিমানা

‘শুটিংয়ের সময় চুমু খাওয়ার চেষ্টা করেছিল ম্যানেজার’

আপডেট টাইম : ১১:০৭:০২ অপরাহ্ন, শনিবার, ১ জুলাই ২০১৭