ঢাকা ০৮:১০ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ভেড়ামারায় ডাঃ শামসুদ্দিন আহমেদের ১৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিত প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে রেজা আহমেদ বাচ্চু ফিলিপনগর ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুস সবুর সাদ্দামের নির্বাচনী প্রচারণা শুরু একই জানাজায় পাশাপাশি কবরে শায়িত বাবা-ছেলে ব্রাহ্মণবাড়িয়ায় বন্ধ মিল থেকে চলছে চাউল সংগ্রহ অভিযান রাজশাহী প্রেসক্লাবের সভাপতির সুস্থতায় দোয়া মাহফিল প্রতিবন্ধীর কষ্ট দেখে বাড়ালেন সাহায্যের হাত: হুইলচেয়ার উপহার দিলেন ছাত্রদল আহ্বায়ক বন্যাকবলিত মানুষের পাশে উপজেলা প্রশাসন, দৌলতপুরে ৭০ পরিবার পেল খাদ্য সহায়তা ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা হাসপাতালে অনিয়ম-দুর্নীতির অভিযোগ ভেড়ামারায়  সোনার বাংলা’র উদ্যোগে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে স্কুল ব্যাগ বিতরণ

সৈয়দপুরে মাদকের বিরুদ্ধে সমাবেশ

রেজা মাহমুদ, নীলফামারী জেলা প্রতিনিধি: মাদক বিক্রেতা ও সেবীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবিতে সমাবেশ করা হয়েছে। গ্রামবাসীদের উদ্যোগে সোমবার (১৭ মে) রাতে উপজেলার কামারপুকুর ইউনিয়নের ধলাগাছ মতির মোড়ে ওই সমাবেশ অনুষ্ঠিত হয়। মাদকসেবীদের পিতা-মাতাসহ সমাবেশে অংশ নেয় ইউনিয়নের ৫টি গ্রামের ৭ শতাধিক মানুষ।

এতে বক্তব্য রাখেন ইউপি সদস্য জাকির জোতদার,রেলওয়ে কর্মকর্তা আব্দুল মান্নান, অবসরপ্রাপ্ত সেনা সদস্য আব্দুর রাজ্জাক, আতিয়ার রহমান, শিক্ষক রাজু আহমেদ, আরশাদ আহমেদ আশরাফুল ইসলাম, দুলু আহমেদ, ফুলু আহমেদ,কামারপুকুর ইউনিয়ন যুব লীগের সভাপতি রাসেল জোতদারসহ অন্যরা। সমাবেশে বক্তারা বলেন, বর্তমানে এ ইউনিয়িনের প্রতিটি গ্রামের অনাচে কানাচে উঠতি বয়সীরা মাদক সেবন ও বিক্রির সাথে জড়িয়ে পড়ছে।

নেশার টাকা জোগাড় করতে তারা বিভিন্ন অপকর্ম করছে। চুরিসহ বিভিন্ন অপরাধ বেড়ে যাওয়ায় আজ আমরা অতিষ্ট। পিতা-মাতারা কান্না-জড়িত কন্ঠে বলেন, আমাদের সন্তান আর সন্তানের মত নেই। তারা নেশার টাকার জন্য আমাদের মারধর পর্যন্ত করছে। বক্তারা আরও বলেন, খুব শিগগিরি মাদক বিক্রেতা ও সেবীদের তালিকা পুলিশ প্রশাসনের কাছে হস্তান্তর করা হবে। তালিকা অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের দাবি জানাচ্ছি।

Tag :
জনপ্রিয় সংবাদ

ভেড়ামারায় ডাঃ শামসুদ্দিন আহমেদের ১৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিত

সৈয়দপুরে মাদকের বিরুদ্ধে সমাবেশ

আপডেট টাইম : ০৬:২২:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ মে ২০২১