ঢাকা ০৩:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
নাগরপুর শহীদ ক্যাডেট স্কুল বনাম ডা. এম.এ. রেজা উচ্চ বিদ্যালয় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি ছাত্রীদের সংবর্ধনা ভেড়ামারায় আবাসিক এলাকায় অবৈধভাবে তেল মজুদের অভিযোগ: আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস ইউএনও’র ‎ নিত্যপণ্যের চড়া দামে দিশেহারা স্বল্প আয়ের মানুষ  সিলেটের গোয়াইনঘাট থানায় তদন্ত ছাড়া মামলা রেকর্ড, হয়রানি শিকার নিরীহ ব্যক্তি: নেপথ্যে এ. এস. আই ফায়াজ প্রান্তিক মানুষের স্বাবলম্বীতা গড়ে তুলতে ব্র্যাকের মানবিক উদ্যোগ জাপানের ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৭ দশমিক ১ ভেড়ামারায় নিঃস্ব দুই পরিবারের পাশে দাঁড়ালেন  ইউএনও ভেড়ামারায় মৎস্য সংরক্ষণ আইনে অভিযানে নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ ও ধ্বংস ২৯ বছরেও নিজস্ব ভবন পায়নি রাজশাহীর সিএমএম আদালত

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে সৈয়দপুরে আলোচনা সভা ও র‌্যালী আনুষ্ঠিত

রেজা মাহমুদ,নীলফামারী জেলা প্রতিনিধি: স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে বাংলাদেশের এক অন্যন্য অর্জন ও স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ উপলক্ষে সৈয়দপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ মার্চ) সকাল ১১ টায় ওই আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

উপজেলা চত্বরে আয়োজিত সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসিম আহমেদের সভাপতিত্বে ওই আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারীর সংরক্ষিত আসনের সংসদ সদস্য রাবেয়া আলিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোখছেদুল মোমিন ও সৈয়দপুর পৌরসভার মেয়র রাফিকা আকতার জাহান বেবী।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ আবুল হাসনাত খান , সৈয়দপুর উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান আজমল হোসেন সরকার, সানজিদা বেগম লাকী, পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম বাবু, আওয়ামী লীগ নেতা প্রকৌশলী একেএম রাশেদুজ্জামান রাশেদ প্রমুখ।

অলোচনা অনুষ্ঠানে সাংসদ রাবেয়া আলিম বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে এখন উন্নয়নশীল দেশে পরিনত হয়েছে। দেশে এখন আর কোন অভাব নেই। এক সময় দেশের মানুষ না খেয়ে মারা যেত। বর্তমানে কেউ অনাহারে অর্ধাহারে নেই। সকল দিক দিয়ে এখন বাংলাদেশ স্বয়ং সম্পূর্ণ।

ইনশাল্লাহ আগামীতেও বাংলাদেকে আর কারও কাছে হাত পাততে হবে না আলোচনাসভা শেষে অতিথিবৃন্দ উপজেলা চত্বরে আয়োজিত উন্নয়ন মেলার বিভিন্ন স্টল পরিদর্শণ করেন। এর আগে সকাল ১০ টায় লায়ন্স স্কুল এন্ড কলেজ চত্বর হতে একটি বিশাল বর্ণাঢ্য র‌্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে গিয়ে শেষ করা হয়।

উল্লেখিত অতিথিবৃন্দসহ র‌্যালীতে অংশ গ্রহন করেন উপজেলা পরিষদ কর্মকর্তাগণ, প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সরকারি- বেসরকারি কর্মকর্তারা, সাংবাদিক, বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক-শিক্ষার্থী, সুশীল সমাজ, এনজিও কর্মী, ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।

Tag :
জনপ্রিয় সংবাদ

নাগরপুর শহীদ ক্যাডেট স্কুল বনাম ডা. এম.এ. রেজা উচ্চ বিদ্যালয় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে সৈয়দপুরে আলোচনা সভা ও র‌্যালী আনুষ্ঠিত

আপডেট টাইম : ০৪:৫২:৩৬ অপরাহ্ন, শনিবার, ২৭ মার্চ ২০২১