ঢাকা ০২:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
তানোর-রাজশাহী সড়ক যেন মৃত্যুপুরী; কনক্রিট রাস্তার ফাটল ধরায় বন্ধ রয়েছে নির্মান কাজ দৌলতপুরে বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত, তিন যুবক আটক পাওনা টাকা চাওয়ায় বাবা-ছেলে আহত বাজারে অগ্নিকাণ্ডে ৩ দোকানে সোয়া কোটি টাকার ক্ষতি নাগরপুরে নবগঠিত ম্যানেজিং কমেটির  পরিচিতি সভা অনুষ্ঠিত  সাগর-রুনির হত্যার বিচার ও সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন কথিত পীরের কবর থেকে দেহাবশেষ তুলে দরবারে: কুষ্টিয়ায় ভক্ত গ্রেপ্তার দৌলতপুরে জমি নিয়ে বিরোধে বড় ভাইয়ের হাসুয়ার কোপে ছোট ভাই নিহত নাগরপুর শহীদ ক্যাডেট স্কুলে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ পালিত ভেড়ামারায়  ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

স্বাস্থ্যকর নগরী নির্মাণের পথে আমাদের যাত্রা মেয়র ইকরামুল হক টিটু

গোলাম কিবরিয়া পলাশ, ময়মনসিংহ: পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর নগরী তৈরিতে প্রধানমন্ত্রীর নির্দেশনায় ময়মনসিংহ সিটি কর্পোরেশন কাজ করেছে যাতে বর্জ্যকে যথাযথ রূপান্তরের মাধ্যমে ময়মনসিংহ শূন্য বর্জ্যের নগরী হয়ে ওঠে।

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের আয়োজনে এবং জাতিসংঘে মূলধন উন্নয়ন তহবিল ও তার সহযোগী সংগঠনসমূহের সহযোগিতায় আজ ২০ ডিসেম্বর ২০২১ তারিখ সোমবার বেলা ১২ টায় শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে বর্জ্যকে সম্পদে রূপান্তরে স্টেকহোল্ডারদের নিয়ে আয়োজিত একটি কর্মশালায় মেয়র মোঃ ইকরামুল হক টিটু একথা বলেন।

মেয়র আরও বলেন, একটি পরিবেশ বান্ধব, উন্নত এবং স্বাস্থ্যকর নগরী নির্মাণে পথে আমরা যাত্রা শুরু করেছি। সকলের সহযোগিতায় দ্রুত গন্তব্যে পৌঁছাতে চাই। এ সময় মেয়র বর্জ্যকে রূপান্তরের মাধ্যমে যথাযথ ব্যবহারে জাতিসংঘ মূলধন উন্নয়ন তহবিলের সহযোগিতা কামনা করেন।

কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন অস্ট্রেলিয়ার সোলার ই-টেকনোলজির ব্যবস্থাপনা পরিচালক নাইমুল ইসলাম। এছাড়াও জাতিসংঘ মূলধন উন্নয়ন তহবিলের সিনিয়র কনসালটেন্ট প্রফেসর মাহবুব হাসান কর্মশালায় বক্তব্য রাখেন।

কর্মশালা পরিচালনা করেন প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোঃ আশরাফ উদ্দিন, পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক রুবেল মাহমুদ, বিএডিসি, এলজিইডি সহ বিভিন্ন দপ্তরের উর্ধতন কর্মকর্তাবৃন্দ, সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম মিঞা, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোঃ আরিফুর রহমান সহ সিটি কর্পোরেশনের বিভাগ ও শাখা প্রধানগণ এ কর্মশালায় উপস্থিত ছিলেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

তানোর-রাজশাহী সড়ক যেন মৃত্যুপুরী; কনক্রিট রাস্তার ফাটল ধরায় বন্ধ রয়েছে নির্মান কাজ

স্বাস্থ্যকর নগরী নির্মাণের পথে আমাদের যাত্রা মেয়র ইকরামুল হক টিটু

আপডেট টাইম : ০৬:০৭:১৭ অপরাহ্ন, সোমবার, ২০ ডিসেম্বর ২০২১