ঢাকা ০৬:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
বাঘায় খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণে কারসাজির অভিযোগ, ৩০ কেজির স্থলে দেওয়া হচ্ছে ২৪-২৫ কেজি ডিমলায় ফসলে অনিয়ন্ত্রিত কীটনাশক ব্যবহারে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি বাঘায় প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর মন্তব্য, পান দোকানি আটক সাংগঠনিক দক্ষতার স্বীকৃতি: বাংলাদেশ তৃণমূল সাংবাদিক ফোরামের “সফল সংগঠক” পদক পেলেন কাজী মোস্তফা রুমি নাগরপুরে শহীদ ক্যাডেট স্কুলের বার্ষিক ক্লাস পার্টি অনুষ্ঠিত গাজীপুরে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নতুন রাস্তার উদ্বোধন করলেন সিটির প্রশাসক শওকত হোসেন সরকার। তানোরে আওয়ামী লীগ নেতাকে ছাড়ানোর অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে ডিমলায় এসিল্যান্ড নেই দুই মাস ধরে, দেখভাল করছেন ইউএনও জলঢাকায় সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বেঞ্চ দিলেন ইউপি  চেয়ারম্যান সাদেক বাঘায় ভেজাল গুড় উৎপাদন,এক লাখ টাকা জরিমানা

স্বাস্থ্যকর নগরী নির্মাণের পথে আমাদের যাত্রা মেয়র ইকরামুল হক টিটু

গোলাম কিবরিয়া পলাশ, ময়মনসিংহ: পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর নগরী তৈরিতে প্রধানমন্ত্রীর নির্দেশনায় ময়মনসিংহ সিটি কর্পোরেশন কাজ করেছে যাতে বর্জ্যকে যথাযথ রূপান্তরের মাধ্যমে ময়মনসিংহ শূন্য বর্জ্যের নগরী হয়ে ওঠে।

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের আয়োজনে এবং জাতিসংঘে মূলধন উন্নয়ন তহবিল ও তার সহযোগী সংগঠনসমূহের সহযোগিতায় আজ ২০ ডিসেম্বর ২০২১ তারিখ সোমবার বেলা ১২ টায় শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে বর্জ্যকে সম্পদে রূপান্তরে স্টেকহোল্ডারদের নিয়ে আয়োজিত একটি কর্মশালায় মেয়র মোঃ ইকরামুল হক টিটু একথা বলেন।

মেয়র আরও বলেন, একটি পরিবেশ বান্ধব, উন্নত এবং স্বাস্থ্যকর নগরী নির্মাণে পথে আমরা যাত্রা শুরু করেছি। সকলের সহযোগিতায় দ্রুত গন্তব্যে পৌঁছাতে চাই। এ সময় মেয়র বর্জ্যকে রূপান্তরের মাধ্যমে যথাযথ ব্যবহারে জাতিসংঘ মূলধন উন্নয়ন তহবিলের সহযোগিতা কামনা করেন।

কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন অস্ট্রেলিয়ার সোলার ই-টেকনোলজির ব্যবস্থাপনা পরিচালক নাইমুল ইসলাম। এছাড়াও জাতিসংঘ মূলধন উন্নয়ন তহবিলের সিনিয়র কনসালটেন্ট প্রফেসর মাহবুব হাসান কর্মশালায় বক্তব্য রাখেন।

কর্মশালা পরিচালনা করেন প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোঃ আশরাফ উদ্দিন, পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক রুবেল মাহমুদ, বিএডিসি, এলজিইডি সহ বিভিন্ন দপ্তরের উর্ধতন কর্মকর্তাবৃন্দ, সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম মিঞা, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোঃ আরিফুর রহমান সহ সিটি কর্পোরেশনের বিভাগ ও শাখা প্রধানগণ এ কর্মশালায় উপস্থিত ছিলেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

বাঘায় খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণে কারসাজির অভিযোগ, ৩০ কেজির স্থলে দেওয়া হচ্ছে ২৪-২৫ কেজি

স্বাস্থ্যকর নগরী নির্মাণের পথে আমাদের যাত্রা মেয়র ইকরামুল হক টিটু

আপডেট টাইম : ০৬:০৭:১৭ অপরাহ্ন, সোমবার, ২০ ডিসেম্বর ২০২১