ঢাকা ১০:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ধরমপুরে জমকালো আয়োজনে বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্ণামেন্টে চারঘাটের আক্রমণ ঠেকিয়ে পুঠিয়ার জয় কুষ্টিয়ায় এডুকেয়ারে স্কাউট ইউনিট পরিদর্শন, চারা বিতরণ ছাতক থেকে সিলেটে পর্যন্ত  রেলপথ সংস্কারের প্রকল্প মেয়াদ শেষ হলেও, কাজ হয়েছে মাত্র ২০ শতাংশ ফুলবাড়ীর দিকে তাকালেই তারা কয়লা ছাড়া কিছুই দেখে না -অধ্যাপক আনু মুহাম্মদ তানোরকে ৩-২ গোলে হারিয়ে জেলা প্রশাসক গোল্ডকাপে দুর্গাপুরের জয় দশমিনায় সচেতন নাগরিক সমাজপর উদ্যোগে মাদক ও সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশ। থানা ঘেরাও এর ঘোষনা নাগরপুর সদর ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী গোলাম মোস্তফা গোলামের মতবিনিময় ‎অবৈধ বালু উত্তোলন বন্ধে ভেড়ামারায় লাল পতাকা পুতে প্রশাসন ও ভ্রাম্যমাণ আদালতের কঠোর নিষেধাজ্ঞা ‎ পোরশায় পুনর্ভবা নদীতে অবৈধ সুতি জালের দাপটে বিপাকে মৎস্যজীবীরা

স্যালাইন সংকটে দিশেহারা দশমিনায় ডায়রিয়া রোগীর স্বজন

স্যালাইন সংকটে দিশেহারা দশমিনায় ডায়রিয়া রোগীর স্বজন।

দশমিনা(পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর দশমিনায় ডায়রিয়ায় আক্রান্ত হয়ে উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে স্বাস্থ সেবিকাসহ ৬৯জন ভর্তি ও প্রাথমিক চিকিৎসা নিয়েছেন প্রায় দেড় শতাধিক রোগী। উপজেলায় ডায়রিয়া পরিস্থিতি ভয়ানক আকার ধারণসহ তীব্র স্যালাইন সংকটে। চড়া দামে ফার্মেসী থেকে স্যালাইন কিনে নিচ্ছে এমন অভিযোগ রোগীর স্বজনদের।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সূত্রে জানা গেছে, গত সাত দিনে প্রায় তিন শতাধিক রোগী ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে। গতকাল বুধবার স্বাস্থ সেবিকাসহ ৬৯জন ডায়রিয়ায় আক্রান্ত হাসপাতালে ভর্তি হয়েছে আর প্রাথমিক চিকিৎসা নিয়েছে দেড় শতাধিক মানুষ। আসন না থাকায় হাসপাতালের বারান্দায় রোগীরা বিছানা পেতে চিকিৎসা নিচ্ছেন। রোগীদের সামাল দিতে চিকিৎসক ও নার্সদের হিমশিম খেতে হচ্ছে।

হাসপাতালে স্যালাইনসংকটও রয়েছে। রোগীর স্বজনা জানান, বাহিরের ফার্মেসী থেকে চড়া দামেও স্যালাইন মিলছে না। শহরের পাইকারি ওষুধ বিক্রেতা শামিম মোল্লা জানান, গত ৪-৫ দিন ধরে আইভি স্যালাইনের তীব্র সংকট চলছে। স্যালাইনের জন্য মানুষ রাস্তায় ঘুরছে। ঔষধ কোম্পানি প্রতিনিধিদের মাধ্যমে চাহিদাপত্র দিয়েও স্যালাইন পাওয়া যাচ্ছে না।

মানুষ এসে খালি হাতে ফিরে যাচ্ছে। স্যালাইনের সংকট থাকায় যার পাঁচটি দরকার ছিল, তাকে একটি দিয়ে বিদায় করে দেওয়া হয়েছে। স্বাস্থ কমপ্লেক্সে কর্মরত সিনিয়র নার্স মোসা. হোসনেয়ারা বেগম ও কৃষ্ণা রানী বলেন, আইভি স্যালাইন ছাড়া হাসপাতালে কোন ঔষুধের সংকট নেই আর গত কয়েকদিনে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে এত রোগীর চাপে হিমসিম খাচ্ছি।

উপজেলা স্বাস্থ ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোস্তাফিজুর রহমান মুঠোফোনে বলেন, কোন ঔষধপএসহ আইভি স্যালাইনের সংকট নেই। মঙ্গলবার দুই শ’ ও গতকাল বুধবার এ্যাম্বুলেন্সএ যোগে পটুয়াখালী থেকে দেড় শতাধিক আইভি স্যালাইন আনা হয়েছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

ধরমপুরে জমকালো আয়োজনে বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন

স্যালাইন সংকটে দিশেহারা দশমিনায় ডায়রিয়া রোগীর স্বজন

আপডেট টাইম : ০৪:২৪:০৩ অপরাহ্ন, বুধবার, ২১ এপ্রিল ২০২১