ঢাকা ১২:০৪ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস আমি যদি আমার ভাইয়ের সঙ্গেও ছবি দিই, সেখানেও গালি খাই: পরিমনি দৌলতপুরে ভিক্ষুকদের স্বাবলম্বী করতে ছাগল বিতরণ তালা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত। দৌলতপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বোয়ালমারীতে ধর্ষণে  প্রতিবন্ধী অন্তস্বত্বা ২২ ধারার পর গ্রেপ্তার আরো দুই  নাগরপুর শহীদ ক্যাডেট স্কুল বনাম ডা. এম.এ. রেজা উচ্চ বিদ্যালয় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি ছাত্রীদের সংবর্ধনা ভেড়ামারায় আবাসিক এলাকায় অবৈধভাবে তেল মজুদের অভিযোগ: আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস ইউএনও’র ‎ নিত্যপণ্যের চড়া দামে দিশেহারা স্বল্প আয়ের মানুষ

আলফাডাঙ্গায় বিএনপির দুইপক্ষের উত্তেজনায় ১৪৪ ধারা জারি

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের আলফাডাঙ্গায় একই স্থানে বিএনপির দুইপক্ষের সভা ডাকাকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়। এ সময় উভয়পক্ষের নেতাকর্মীরা পৃথকভাবে মহড়া দিতে থাকে। এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রাখতে ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন।  সোমবার (২৬ মে) সকাল সাড়ে ১০টা থেকে সন্ধ্যা পর্যন্ত জেলার আলফাডাঙ্গা পৌরসদর এলাকায় এই আদেশ জারি করা হয়। এলাকাবাসী ও উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, জেলার আলফাডাঙ্গায় বিএনপির বিরাজমান দুইটি পক্ষ সক্রিয় রয়েছে। সম্প্রতি একটি সভাকে কেন্দ্র করে সোমবার সকালে পৌরসদরের চৌরাস্তা এলাকায় একইস্থানে দুইপক্ষ পাল্টাপাল্টি সভার আহ্ববান করে। ওই সভাকে কেন্দ্র করে সকাল থেকে পৌরসদরে দুইপক্ষের নেতাকর্মীরা জড়ো হতে শুরু করলে পুলিশ তাদেরকে সরিয়ে দেয়। এক পর্যায়ে উত্তেজনা বাড়তে থাকলে আলফাডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ কে এম রাহানুর রহমান আলফাডাঙ্গা বাজার ও সংলগ্ন এলাকায় ১৪৪ ধারা জারি করেন। এ ব্যাপারে উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক খোশবুর রহমান খোকন বলেন, কয়েকদিন আগে কেন্দ্রীয় কৃষকদলের সহসভাপতি খন্দকার নাসিরুল ইসলাম আলফাডাঙ্গায় আওয়ামী লীগের এক নেতাকে দিয়ে সভার সভাপতিত্ব করান। এর প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। তার পক্ষের কিছু লোকজন মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে বাধা দেওয়ার চেষ্টা করে। এ ব্যাপারে ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় কৃষকদলের সহসভাপতি খন্দকার নাসিরুল ইসলাম বলেন, ওখানে স্থানীয় বিএনপি সভা-সমাবেশের আয়োজন করে। পরে প্রশাসন নিষেধ করলে তা স্থগিত করা হয়। খোশবুর রহমান খোকন কোন বিএনপির কোনো লোক নয় বলে তিনি জানান।  ফরিদপুর সহকারী পুলিশ সুপার (মধুখালী সার্কেল) ইমরুল হাসান বলেন, কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এলাকায় শান্তি শৃঙ্খলা রক্ষার্থে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আলফাডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ কে এম রাহানুর রহমান জানান, পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আলফাডাঙ্গা পৌর সদর এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। এসব এলাকায় সকল ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ ঘোষণা হয়েছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস

আলফাডাঙ্গায় বিএনপির দুইপক্ষের উত্তেজনায় ১৪৪ ধারা জারি

আপডেট টাইম : ০৬:৩৬:৩২ অপরাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫