ঢাকা ১২:২২ অপরাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
যশোরের মনিরামপুরে পুকুরের উপর নড়বড়ে কাঠের দোকানে বৃদ্ধার মানবতার জীবন জাল দলিলে ৩ কোটি টাকার জমি আত্মসাতের অভিযোগে সাব-রেজিস্ট্রারসহ ৮ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা সাভারে ডিবির অভিযানে ৪ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ ভিসা সহায়তা দিতে ঢাকায় আসছে রোমানিয়ার প্রতিনিধি দল   বাগমারায় ৩৬তম আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা কালীগঞ্জে রূপসা পরিবহনের বাসের ধাক্কায় পৌর কর্মচারী নিহত, আহত ২ নাসিরনগরে ফারমার্স মিনি কোল্ড স্টোরেজ এর শুভ উদ্বোধন প্রবাসীর স্ত্রী-সন্তানের গলায় দা ধরে ডাকাতি নাগরপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর পাশে এমপি রবিউল আওয়াল লাভলু-১ লাখ টাকার সহায়তা চেক হস্তান্তর সরকারি দামে সিলিন্ডার মেলা ভার: ভেড়ামারায় এলপিজি নিয়ে নৈরাজ্য, ক্ষুব্ধ ভোক্তা

এখন জন্মনিবন্ধন করতে লাগবে না মা-বাবার সনদ

ডেইলি নিউজ বাংলা ডেস্কঃ এখন জন্মনিবন্ধন করতে মা-বাবার জন্মসনদ বাধ্যতামূলকের নিয়মটি তুলে দিয়েছে রেজিস্ট্রার জেনারেলের কার্যালয় (জন্ম ও মৃত্যু নিবন্ধন)। এখন থেকে মা-বাবার জন্মসনদ ছাড়াই নিবন্ধন করা যাবে।

সেক্ষেত্রে হাসপাতালে জন্মের পর দেওয়া ছাড়পত্র বা টিকার কার্ড যেকোনো একটি প্রমাণ দেখিয়ে শিশুর জন্মনিবন্ধন করা যাবে।

রেজিস্ট্রার জেনারেলের কার্যালয় সূত্র জানায়, ২৭ জুলাই থেকে জন্মনিবন্ধনের আবেদন করতে গেলে সফটওয়্যারে মা-বাবার জন্মসনদ চাওয়া হচ্ছে না।

এতে বিয়ে বিচ্ছেদ হওয়া পরিবারের সন্তান, যাদের মা কিংবা বাবা যেকোনো একজনের সঙ্গে যোগাযোগ নেই এবং পথশিশুদের জন্মনিবন্ধন করতে যে জটিলতা ছিল, সেটি আর থাকছে না। এর ফলে ভোগান্তির অভিযোগ থেকে রেহাই পাচ্ছে জননিবন্ধন কর্তৃপক্ষ।

এ নিয়ম আগেও কার্যকর ছিল। তবে ২০২১ সালের ১ জানুয়ারি থেকে নিয়মে পরিবর্তন এনে বলা হয়েছিল, ২০০১ সালের পর জন্ম নেওয়া ব্যক্তিদের জন্মনিবন্ধন করতে হলে তার বাবা-মায়ের জন্মনিবন্ধন সনদ অবশ্যই প্রয়োজন হবে।

জন্ম ও মৃত্যুনিবন্ধন বিধিমালা ২০১৮ এর ৩ (গ) ধারা অনুসারে, কোনো ব্যক্তি এতিম, প্রতিবন্ধী, তৃতীয় লিঙ্গ, পিতৃ-মাতৃ পরিচয়হীন, পরিচয়হীন, বেদে, ভবঘুরে, পথবাসী বা ঠিকানাহীন বা যৌনকর্মী হলে যেসব তথ্য অসম্পূর্ণ থাকবে, সেসব স্থানে ‘অপ্রাপ্য’ লিখে জন্ম ও মৃত্যুনিবন্ধন করতে হবে।

এসব ক্ষেত্রে তথ্যের ঘাটতির কারণ দেখিয়ে নিবন্ধক জন্ম বা মৃত্যুনিবন্ধন প্রত্যাখ্যান করতে পারবেন না।

Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরের মনিরামপুরে পুকুরের উপর নড়বড়ে কাঠের দোকানে বৃদ্ধার মানবতার জীবন

এখন জন্মনিবন্ধন করতে লাগবে না মা-বাবার সনদ

আপডেট টাইম : ০৮:১৭:০১ অপরাহ্ন, সোমবার, ১৫ অগাস্ট ২০২২