ঢাকা ১২:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
বাহিরচর ইউনিয়নে বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত দৌলতপুরে বাংলাদেশ কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতির মানববন্ধন গাইবান্ধায় জেলা আ.লীগের সভাপতি ও দপ্তর সম্পাদক গ্রেপ্তার ভেড়ামারায় অবৈধ বালু-মাটি উত্তোলন বন্ধে অভিযান, জব্দ ৪টি ব্যাটারি কুষ্টিয়া দৌলতপুরে জনগণের সাথে মতবিনিময়েই এগিয়ে কামরুল মোল্লা বাঘায় খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণে কারসাজির অভিযোগ, ৩০ কেজির স্থলে দেওয়া হচ্ছে ২৪-২৫ কেজি ডিমলায় ফসলে অনিয়ন্ত্রিত কীটনাশক ব্যবহারে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি বাঘায় প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর মন্তব্য, পান দোকানি আটক সাংগঠনিক দক্ষতার স্বীকৃতি: বাংলাদেশ তৃণমূল সাংবাদিক ফোরামের “সফল সংগঠক” পদক পেলেন কাজী মোস্তফা রুমি নাগরপুরে শহীদ ক্যাডেট স্কুলের বার্ষিক ক্লাস পার্টি অনুষ্ঠিত

খালেদা জিয়াকে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে মুক্তি দিতে সরকারকে আলটিমেটাম দিয়েছে বিএনপি।

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে মুক্তি দিতে সরকারকে আলটিমেটাম দিয়েছে বিএনপি। রবিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত সমাবেশ থেকে এ আলটিমেটাম ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে। বেঁধে দেওয়া এই সময়ের মধ্যে দাবি বাস্তবায়িত না হলে আরো কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে দলটি।

বিএনপির শীর্ষ এই নেতা বলেন, আজকে খালেদা জিয়ার যদি কিছু হয়ে যায় তবে শুধু তার ক্ষতি নয়, বিএনপির ক্ষতি নয়, দেশের বড় ক্ষতি হয়ে যাবে।

উন্নত চিকিৎসার জন্য দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর দাবিতে ওই প্রতিবাদ সমাবেশের আয়োজন করে ঢাকা মহানগর বিএনপি। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালামের সভাপতিত্বে ঢাকা দক্ষিণের ভারপ্রাপ্ত সদস্যসচিব লিটন মাহমুদ এবং উত্তরের সদস্যসচিব আমিনুল হকের যৌথ সঞ্চালনায় বিএনপির বিভিন্ন পর্যায়ে নেতারা বক্তব্য দেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

বাহিরচর ইউনিয়নে বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত

খালেদা জিয়াকে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে মুক্তি দিতে সরকারকে আলটিমেটাম দিয়েছে বিএনপি।

আপডেট টাইম : ০৮:৩৩:০৩ অপরাহ্ন, রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩