ঢাকা ০২:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ভেড়ামারায় এসআরবির অভিযানে এস্কাফসহ গ্রেপ্তার ৩ আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার নাগরপুরের বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব সৈয়দ নাজমুল হক তপনের ইন্তেকাল, দাফন সম্পন্ন আহসানুল হক পাঁচা মোল্লা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন ফার্ম রোড স্পোর্টিং একাদশ মডেল গ্রাম গঠনে তরুণদের উদ্যোগ ‘টিএফসি-ধর্মদহ’ শিক্ষা, সবুজায়ন ও ক্ষুধামুক্তির লক্ষ্যে অনন্য দৃষ্টান্ত ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে শেষ সমাবেশে উন্নয়নের প্রতিশ্রুতি মির্জা ফয়সালের ঝিনাইদহ নলডাঙ্গার ইউপি প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে অফিসে দেরিতে আসার অভিযোগ কুষ্টিয়া দৌলতপুরে ৮০ বছর বয়সেও মেলেনি বয়স্ক ভাতার কার্ড জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী ভেড়ামারায় ৫ লাখ ৭৬ হাজার টাকার নিষিদ্ধ জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস

গাংনীতে গাছের সাথে বাসের ধাক্কা আহত-১৫

মোঃ কামাল হোসেন খাঁন মেহেরপুর জেলা প্রতিনিধিঃ ভাঙা চোরা সড়কে চলন্ত যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পার্শে একটি গাছের সাথে ধাক্কা লাগে। এতে চালকসহ অনন্তত ১৫জন যাত্রী আহত হয়েছেন। আহতদেরকে গাংনী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে।

আজ শনিবার সন্ধ্যায় মেহেরপুর-কুষ্টিয়া সড়কের গাংনী উপজেলার পোড়াপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, আল্লার দান নামক একটি যাত্রীবাহি বাসের রেজিস্ট্রেশন নং-(যশোর-জ-১১-০০৪) কুষ্টিয়া থেকে যাত্রি নিয়ে মেহেরপুরের দিকে যাচ্ছিল।

বাসটি গাংনী উপজেলার পোড়াপাড়া নামক স্থানে পৌঁছালে হঠাৎ সেটি নিয়ন্ত্রণ হারিয়ে পার্শবর্তী একটি কদম গাছের সাথে ধাক্কা লাগে। এতে চালকসহ যাত্রিরা আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও বিভিন্ন ক্লিনিকে পাঠায়।

গাড়ির চালক আহত কুরবান আলী জানান, মেহেরপুর-কুষ্টিয়া সড়কটি খাদাখন্দে ভরা। যা চলাচলের একেবারেই অযোগ্য। যাত্রী নিয়ে আসার সময় পোড়াপাড়া নামক স্থানে পিছনের চাকার স্প্রিং ভেঙ্গে গিয়ে নিয়ন্ত্রণ হারায় এবং পার্শবর্তী গাছের সাথে ধাক্কা লাগে। বাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়।

গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বজলুর রহমান জানায়, একটি বাস দুর্ঘটনার বিষয়ে জানতে পেরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে সেখানে যাত্রীদের খুব বেশি ক্ষয়ক্ষতি হয়নি। বাসের সামনের অংশ ভেঙ্গে গেছে। পুলিশের একটি টীম ঘটনাস্থলে রয়েছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

ভেড়ামারায় এসআরবির অভিযানে এস্কাফসহ গ্রেপ্তার ৩

গাংনীতে গাছের সাথে বাসের ধাক্কা আহত-১৫

আপডেট টাইম : ০৭:৪২:৪৭ অপরাহ্ন, শনিবার, ১২ ফেব্রুয়ারী ২০২২