ঢাকা ০৮:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
সাংগঠনিক দক্ষতার স্বীকৃতি: বাংলাদেশ তৃণমূল সাংবাদিক ফোরামের “সফল সংগঠক” পদক পেলেন কাজী মোস্তফা রুমি নাগরপুরে শহীদ ক্যাডেট স্কুলের বার্ষিক ক্লাস পার্টি অনুষ্ঠিত গাজীপুরে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নতুন রাস্তার উদ্বোধন করলেন সিটির প্রশাসক শওকত হোসেন সরকার। তানোরে আওয়ামী লীগ নেতাকে ছাড়ানোর অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে ডিমলায় এসিল্যান্ড নেই দুই মাস ধরে, দেখভাল করছেন ইউএনও জলঢাকায় সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বেঞ্চ দিলেন ইউপি  চেয়ারম্যান সাদেক বাঘায় ভেজাল গুড় উৎপাদন,এক লাখ টাকা জরিমানা ডিমলায় সার ডিলারদের গোডাউন পরিদর্শন ও মজুদ যাচাই করলেন কৃষি মন্ত্রণালয়ের উপসচিব আশুলিয়ায় ৪০ পোশাক কারখানা বন্ধ ঘোষণা জলঢাকা থানায় ১১ মাসে আইনশৃঙ্খলা উন্নয়নে বিভিন্ন উদ্যোগ ওসির

জনসচেতনতা সৃষ্টিতে দশমিনা থানা পুলিশের র‌্যালি

মো.বেল্লাল হোসেন, দশমিনা(পটুয়াখালী)প্রতিনিধি: করোনার দ্বিতীয় ঢেউ প্রতিরোধে মাস্ক ব্যবহারে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে র‌্যালি  করেছে পটুয়াখালীর দশমিনা থানা পুলিশ।  রবিবার (২১ মার্চ) সকাল সাড়ে ১০ টায় দশমিনা থানা পুলিশের উদ্যোগে দশমিনা  থানা কমপ্লেক্স থেকে এ র‌্যালি বের হয়।

র‌্যালিতে ‘মাস্ক পড়ে বাইরে যাই, কোভিড থেকে রেহাই পাই’, ‘ঝুঁকি নেয়ার দরকার নাই, মাস্ক ছাড়া গতি নাই’, ‘আসুন সবাই মাস্ক পড়ি, কোভিড মুক্ত দেশ  গড়ি, ‘মাস্ক পড়ার অভ্যেস, করোনা মুক্ত বাংলাদেশ’ সহ বিভিন্ন ¯েøাগান  সংবলিত প্ল্যাকার্ড প্রদর্শন করা হয়। র‌্যালিটি উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রথমে নলখোলা  বাসস্ট্যান্ড এলাকায় এবং পরে শহরের চেয়ারম্যান মার্কেটের সামনে এসে সংক্ষিপ্ত জনসচেতন তামূলক সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন ওসি দশমিনা থানা মোঃ জসীম। এ সময়ে উপস্থিত ছিলেন পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ ফজলুল আলম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ডাঃ সামসুন্নাহার খান ডলি, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট ইকবাল মাহমুদ লিটন সহ  দশমিনা থানা পুলিশের সদস্যরা।

সমাবেশ শেষে পথচারী, দোকানী ও ক্রেতাদের মাঝে মাস্ক ও সচেতনতা মূলক লিফলেট  বিতরণ করেন থানা পুলিশের সদস্যরা।  ওসি দশমিনা থানা মোঃ জসীম জানান, কোভিড-১৯ এর দ্বিতীয় ধাপ মোকাবেলায়  সারা দেশে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ পুলিশ যে কর্মসূচী গ্রহণ করেছে
তার ধারাবাহিকতায় আমরা আজকের এ কর্মসূচী পালন করেছি।

Tag :
জনপ্রিয় সংবাদ

সাংগঠনিক দক্ষতার স্বীকৃতি: বাংলাদেশ তৃণমূল সাংবাদিক ফোরামের “সফল সংগঠক” পদক পেলেন কাজী মোস্তফা রুমি

জনসচেতনতা সৃষ্টিতে দশমিনা থানা পুলিশের র‌্যালি

আপডেট টাইম : ০৬:৩০:৩৫ অপরাহ্ন, সোমবার, ২২ মার্চ ২০২১