ঢাকা ০৪:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
মানবতার বাহক স্বেচ্ছাসেবক দলের নেতা সোহাগ’র উপর আস্থা দু:সময়ের তৃণমূল নেতৃবৃন্দের। ভেড়ামারায় নিরাময় ক্লিনিক বন্ধ: কুষ্টিয়া সিভিল সার্জনের আকস্মিক অভিযান ও কড়া নির্দেশ রাজশাহীতে স্বর্ণের দোকানে দুর্ধর্ষ ডাকাতি, কয়েক কোটি টাকার স্বর্ণ লুট দৌলতপুরের বিলপাড়ায় বখাটেদের উৎপাত, আতঙ্কে স্কুলপড়ুয়া শিক্ষার্থীরা শরীফ উদ্দিন মুন্সীকে জনপ্রতিনিধি হিসেবে দেখতে চাই জনগণের আস্থা অর্জন করতে হবে–পুলিশ সুপার তারিকুল ইসলাম প্রতিবন্ধী শিশুরা সমাজের বোঝা নয়, তারা আমাদের গর্বের সম্পদ — ফরিদা ইয়াসমিন এমপি স্বাস্থ্য ঝুঁকি কমাতে সাশ্রয়ী মূল্যে নিরাপদ ভোজ্যতেল নিশ্চিতের আহ্বান ক্যাবের ভেড়ামারায় আওয়ামী লীগ ও জাসদ নেতাকর্মীদের গ্রেপ্তারের দাবিতে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ ঘোড়াঘাটে জাতীয় ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত

জাতীয় নির্বাচনকে সামনে রেখে ঐক্যের ডাক দিলেন টোকেন চৌধুরী

রনি আহমেদ : আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দৌলতপুর উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ঐকের ডাক দিলেন দৌলতপুর উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি বুলবুল আহমেদ টোকেন চৌধুরী। ১৬ই জানুয়ারি সোমবার বিকেল সাড়ে ৪ টায় কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপ নগর ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই ঐক্যের ডাক দেন।

এর আগে উপজেলার আল্লার দর্গা পার্টি অফিস থেকে কয়েক হাজার মোটরসাইকেল বহর সহ নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ফিলিফ নগরের জনসভায়স্থলে উপস্থিত হন উপজেলা যুবলীগের সভাপতি টোকেন চৌধুরী। এ সময় ঐ ইউনিয়নের সাবেক ছাত্রলীগের দুই নেতা বাবু ও তালাশ মাহমুদের কবর জিয়ারত করেন তিনি।

কবর জিয়ারত শেষে ফিলিপনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অত্র ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফজলুল হক কবিরাজের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সদস্য মামুন কবিরাজের সঞ্চালনায় উক্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ছাত্রলীগের এই সাবেক দুই নেতার হত্যাকারীদের এখন পর্যন্ত বিচার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন উপজেলা যুবলীগের সভাপতি টোকেন চৌধুরী। তিনি বলেন আগামীতে আমরা ক্ষমতায় আসলে ইনশাল্লাহ আমাদের এই দুই ছাত্রলীগ নেতার হত্যাকারীদের বিচারের আওতায় আনা হবে।

যুবলীগের এই নেতা তার বক্তব্য আরো বলেন এই ফিলিপ নগর ইউনিয়নে আমাদের বর্তমান সংসদ সদস্য আ :কা : মা : সরওয়ার জাহান বাদশা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শরিফ উদ্দিন রিমন ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাসানুল আস্কার হাসুর বাড়ি। তাই তাদের উদ্দেশ্যে বলতে চাই আসুন এখন সময় হয়েছে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামাত-বিএনপিকে প্রতিহত করার লক্ষ্যে আমরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করি। কারন আমরা ঐক্যবদ্ধ থাকলে এই জামাত-বিএনপির অপশক্তিকে মোকাবেলা করতে আমাদের বেশি সময় লাগবে না।

উল্লেখ্য ফিলিপ নগরের জনসভায় বিভিন্ন এলাকা থেকে আগত উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ ফিলিপ নগর ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

মানবতার বাহক স্বেচ্ছাসেবক দলের নেতা সোহাগ’র উপর আস্থা দু:সময়ের তৃণমূল নেতৃবৃন্দের।

জাতীয় নির্বাচনকে সামনে রেখে ঐক্যের ডাক দিলেন টোকেন চৌধুরী

আপডেট টাইম : ০৭:১৭:০৪ অপরাহ্ন, সোমবার, ১৬ জানুয়ারী ২০২৩