ঢাকা ১০:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস আমি যদি আমার ভাইয়ের সঙ্গেও ছবি দিই, সেখানেও গালি খাই: পরিমনি দৌলতপুরে ভিক্ষুকদের স্বাবলম্বী করতে ছাগল বিতরণ তালা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত। দৌলতপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বোয়ালমারীতে ধর্ষণে  প্রতিবন্ধী অন্তস্বত্বা ২২ ধারার পর গ্রেপ্তার আরো দুই  নাগরপুর শহীদ ক্যাডেট স্কুল বনাম ডা. এম.এ. রেজা উচ্চ বিদ্যালয় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি ছাত্রীদের সংবর্ধনা ভেড়ামারায় আবাসিক এলাকায় অবৈধভাবে তেল মজুদের অভিযোগ: আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস ইউএনও’র ‎ নিত্যপণ্যের চড়া দামে দিশেহারা স্বল্প আয়ের মানুষ

জামিয়া কারীমিয়া দারুল আকবর মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল’২৩

 কাজী মোস্তফা রুমি, স্টাফ রিপোর্টার : নাগরপুর উপজেলার অন্যতম ঐতিহ্যবাহী জামিয়া কারীমিয়া দারুল আকবর মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে দেশ ও জাতির কল্যাণে এক দোয়া ও ইফতার মাহফিল’২৩ অনুষ্ঠিত হয়েছে। আজ ১১ই এপ্রিল’২৩, ১৯শে রমজান রোজ মঙ্গলবার মাদ্রাসা প্রাঙ্গনে উক্ত দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানে বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মুজাহিদ কমিটি ঢাকা বিভাগের বিভাগীয় ছদর আলহাজ্ব হযরত হাফেজ মাওলানা মোঃ রেজাউল করিম। এ সময় মাদ্রাসার ছোট্ট ছোট্ট ছাত্র এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। দোয়া ও ইফতার মাহফিল শেষে অত্র মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি নাগরপুর সদর ইউনিয়ন পরিষদের মুসলিম ম্যারেজ রেজিস্ট্রার আলহাজ্ব কাজী আব্দুল্লাহ হেল বাকি এর সাথে গণমাধ্যমের কথা হয়। তিনি গণমাধ্যমকে জানান- আমাদের এই মাদ্রাসাটি সকলের সহযোগিতায় অত্যন্ত সুন্দরভাবে পরিচালিত হয়ে আসছে। আপনারা বিভিন্ন ভাবে আমাদের এই মাদ্রাসা শুরু থেকে সহযোগিতা করছেন বলেই আমরা আজ এই পর্যন্ত আসতে পেরেছি। এজন্য সকলকে আমি মাদ্রাসার পক্ষ হতে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। আমি আবারো আপনাদের সকলের কাছে মাদ্রাসা পরিচালনার জন্য সকল প্রকার সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য বিনীত অনুরোধ করছি।

Tag :
জনপ্রিয় সংবাদ

জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস

জামিয়া কারীমিয়া দারুল আকবর মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল’২৩

আপডেট টাইম : ০৯:৩৭:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ এপ্রিল ২০২৩