ঢাকা ০৮:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস আমি যদি আমার ভাইয়ের সঙ্গেও ছবি দিই, সেখানেও গালি খাই: পরিমনি দৌলতপুরে ভিক্ষুকদের স্বাবলম্বী করতে ছাগল বিতরণ তালা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত। দৌলতপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বোয়ালমারীতে ধর্ষণে  প্রতিবন্ধী অন্তস্বত্বা ২২ ধারার পর গ্রেপ্তার আরো দুই  নাগরপুর শহীদ ক্যাডেট স্কুল বনাম ডা. এম.এ. রেজা উচ্চ বিদ্যালয় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি ছাত্রীদের সংবর্ধনা ভেড়ামারায় আবাসিক এলাকায় অবৈধভাবে তেল মজুদের অভিযোগ: আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস ইউএনও’র ‎ নিত্যপণ্যের চড়া দামে দিশেহারা স্বল্প আয়ের মানুষ

জোরেশোরে চলছে জাতীয় ঈদগাহ এর মাঠ প্রস্তুতের কাজ

কাজি মোস্তফা রুমি; করোনাভাইরাস মহামারির কারণে গত দুই বছর জাতীয় ঈদগাহ ময়দানে কোনো ঈদ জামাত হয়নি। তবে এবার সংক্রমণ পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে। ফলে জাতীয় ঈদগাহে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে জোরেশোরে চলছে মাঠ প্রস্তুতের কাজ।
জাতীয় ঈদগাহ ময়দান ঘুরে দেখা গেছে, চারদিকে বাঁশ দিয়ে প্যান্ডেল করার কাজ শেষ। এখন চলছে বাঁশের কাঠামোর ওপর সামিয়ানা টাঙানোর কাজ। মাঠের ভেতরে একাধিক দর্জিকে সামিয়ানা সেলাইয়ে ব্যস্ত সময় পার করতে দেখা যায়। ওপরে সামিয়ানা টাঙানো প্রায় শেষ। মাইক ও বৈদ্যুতিক তার বসানোর কাজও প্রায় শেষদিকে। সবমিলিয়ে পুরো ঈদগাহ মাঠজুড়ে পুরোদমে কাজ করছেন শ্রমিকরা। মাঝেমধ্যে সেখানে এসে ঘুরে যাচ্ছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
এবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ঈদগাহ মাঠ প্রস্তুতে টেন্ডার পেয়েছে ‘পিয়ারো সরদার অ্যান্ড সন্স’। এ প্রতিষ্ঠানের মালিক মোজাম্মেল হক বলেন, ‘প্যান্ডেল নির্মাণের কাজ ৯০ ভাগ শেষ। আজ শনিবার ত্রিপল ও কাপড় বিছানোর কাজ করবো।’
মাঠের আইনশৃঙ্খলা ও সার্বিক নিরাপত্তার বিষয়ে জানতে চাইলে রমনা বিভাগের উপ-কমিশনার সাজ্জাদুর রহমান বলেন, ‘ঈদ জামাত ঘিরে জাতীয় ঈদগাহ ময়দানে সার্বিক নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। মাঠে কাজ শুরুর পর থেকে পুলিশ টহল দিচ্ছে। মাঠ প্রস্তুতের পর ঈদ জামাত শেষ না হওয়া পর্যন্ত কয়েক স্তরে নিরাপত্তা নিশ্চিত করা হবে।’
জাতীয় ঈদগাহের নিরাপত্তার বিষয়টি নিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার সাংবাদিকদের বিস্তারিত জানাবেন বলেও জানান পুলিশের এ কর্মকর্তা। এদিকে, আবহাওয়া অনুকূলে থাকলে জাতীয় ঈদগাহে ঈদুল ফিতরের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে। তবে আবহাওয়া প্রতিকূল থাকলে ঈদের প্রধান জামাত সকাল ৯টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হবে। গত ১২ এপ্রিল সচিবালয়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপনে সরকারি কর্মসূচি নির্ধারণে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২ বা ৩ মে মুসলিম ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপিত হবে। দেশে করোনাভাইরাস মহামারির ব্যাপক সংক্রমণের প্রেক্ষাপটে গত দুই বছর জাতীয় ঈদগাহ মাঠে ঈদের জামাত আয়োজন করা সম্ভব হচ্ছিল না। এর পরিবর্তে দুই বছর ধরে সরকারি নির্দেশনা মোতাবেক যথাযথ স্বাস্থ্যবিধি মেনে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়।
Tag :
জনপ্রিয় সংবাদ

জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস

জোরেশোরে চলছে জাতীয় ঈদগাহ এর মাঠ প্রস্তুতের কাজ

আপডেট টাইম : ০৪:০৯:৩৪ অপরাহ্ন, শনিবার, ৩০ এপ্রিল ২০২২