ঢাকা ০৯:২৭ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
গাইবান্ধায় জেলা আ.লীগের সভাপতি ও দপ্তর সম্পাদক গ্রেপ্তার ভেড়ামারায় অবৈধ বালু-মাটি উত্তোলন বন্ধে অভিযান, জব্দ ৪টি ব্যাটারি কুষ্টিয়া দৌলতপুরে জনগণের সাথে মতবিনিময়েই এগিয়ে কামরুল মোল্লা বাঘায় খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণে কারসাজির অভিযোগ, ৩০ কেজির স্থলে দেওয়া হচ্ছে ২৪-২৫ কেজি ডিমলায় ফসলে অনিয়ন্ত্রিত কীটনাশক ব্যবহারে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি বাঘায় প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর মন্তব্য, পান দোকানি আটক সাংগঠনিক দক্ষতার স্বীকৃতি: বাংলাদেশ তৃণমূল সাংবাদিক ফোরামের “সফল সংগঠক” পদক পেলেন কাজী মোস্তফা রুমি নাগরপুরে শহীদ ক্যাডেট স্কুলের বার্ষিক ক্লাস পার্টি অনুষ্ঠিত গাজীপুরে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নতুন রাস্তার উদ্বোধন করলেন সিটির প্রশাসক শওকত হোসেন সরকার। তানোরে আওয়ামী লীগ নেতাকে ছাড়ানোর অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

টাঙ্গাইলের শিহাব হত্যা মামলায় ৪ আসামির আত্মসমর্পণ, জামিন নামঞ্জুর।

কাজী মোস্তফা রুমি, স্টাফ রিপোর্টার:
টাঙ্গাইলে বহুল আলোচিত স্কুল ছাত্র শিহাব হত্যা মামলার এজাহারভুক্ত ৪ আসামি আত্মসমর্পণ করলে বুধবার (১০ আগস্ট) বিকালে টাঙ্গাইলের ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মাসুদ পারভেজ  আদালতে তাদের জামিন না মঞ্জুর করে জেলহাজতে প্রেরণ করেছেন।
বাদি পক্ষের আইনজীবী মো. রাসেল রানা আত্মসমর্পণ ও জামিন নামঞ্জুরের বিষয়টি নিশ্চিত করেছেন।
আত্মসমর্পণকারী আসামিরা হলেন- মামলার ২নং আসামি বিপ্লব (৩০), ৩ নং আসামি আশরাফ (৩০), ৪ নং আসামি মাসুম (৪০) ও ৬ নং আসামি বিজন (৪০)।
আত্মসর্মপণের আগে মামলার এজাহারভুক্ত আসামি বিজন বলেন, আমরা এতোদিন নিয়মিত স্কুলে গিয়েছি, ক্লাস নিয়েছি। পরে গত ১ আগস্ট উচ্চ আদালত (হাইকোর্ট) থেকে ৬ সপ্তাহের আগাম জামিন নিয়েছিলাম।
নিহত শিহাবের বাবা ইলিয়াস হোসেন জানান, পুলিশ সৃষ্টির পরিবারের চেয়ারম্যান রিপনের কাছে বিক্রি হয়ে গেছে, তাই আর কোন আসামি গ্রেপ্তার করে নাই। আল্লাহর ইশারায় তারা আদালতে আত্মসমর্পণ করেছেন।
উল্লেখ্য, গত ২০ জুন শহরের সুপারি বাগান এলাকায় সৃষ্টি একাডেমিক স্কুলের আবাসিক ভবনের ৭ তলা থেকে শিহাব মিয়ার লাশ উদ্ধার করা হয়। শুরু থেকেই শিশুটিকে হত্যার অভিযোগ তুলে আসছিল তার পরিবার। এঘটনায় প্রাথমিক পর্যায়ে টাঙ্গাইল সদর থানায় একটি অপমৃত্যু মামলা  করা হয়। ময়নাতদন্তের প্রতিবেদন প্রকাশের পর  র‌্যাব ৭জন শিক্ষক ও পুলিশ ২ জন শিক্ষককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। পরে র‌্যাব তাদের কাছে গুরুত্বপূর্ণ কোনও তথ্য না পাওয়ায় তাদের ৭ জনকে ছেড়ে দেয়।
পরে ২৭ জুন নিহত শিহাবের মা বাদি হয়ে টাঙ্গাইল সদর থানায় ৬ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার আসামিরা হচ্ছেন- সৃষ্টি একাডেমিক স্কুলের আবাসিক শিক্ষক আবু বক্কর, বিপ্লব, আশরাফ, মাসুদ, মতিন ও বিজন। পুলিশ মামলার আগে শিক্ষক নাসির ও আবু বক্করকে আটক করলেও মামলায় নাসিরের নাম না থাকায় তাকে ছেড়ে দেয়।
Tag :
জনপ্রিয় সংবাদ

গাইবান্ধায় জেলা আ.লীগের সভাপতি ও দপ্তর সম্পাদক গ্রেপ্তার

টাঙ্গাইলের শিহাব হত্যা মামলায় ৪ আসামির আত্মসমর্পণ, জামিন নামঞ্জুর।

আপডেট টাইম : ০৯:১০:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ অগাস্ট ২০২২