ঢাকা ০৬:১৮ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
সেনাসদস্যের বিরুদ্ধে এক নারীকে গোপনে বিয়ে এবং অন্য নারীকে বিয়ে করে সংসার করার অভিযোগ। অগ্রণী ব্যাংক পিএলসি, রাজশাহী সার্কেলের ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত ভেড়ামারায় পদ্মা নদীতে সন্ত্রাসীদের ছোড়া  গুলিতে ১ জন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রাজশাহীর পবায় ৯ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে জামায়াত কর্মী আটক নাসীরুদ্দীনকে বাদ দিয়ে কর্মসূচি করুন, বিএনপি সহযোগিতা করবে : রাশেদ খান জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস আমি যদি আমার ভাইয়ের সঙ্গেও ছবি দিই, সেখানেও গালি খাই: পরিমনি দৌলতপুরে ভিক্ষুকদের স্বাবলম্বী করতে ছাগল বিতরণ তালা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত। দৌলতপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

টাঙ্গাইলে পিকআপ-অটোরিকশার সংঘর্ষে নিহত ২, আহত ৬

কাজী মোস্তফা রুমি, স্টাফ রিপোর্টার: টাঙ্গাইলের কালিহাতীতে পিকআপ- অটোরিকশা সংঘর্ষে অটোরচালকসহ দুইজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ৬ জন। এর মধ্যে দুইজনকে গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে এবং অন্যদের কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে।

শুক্রবার (১ এপ্রিল) ভোর ৬টার দিকে টাঙ্গাইল- ময়মনসিংহ সড়কের কালিহাতী আর এস সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, কালিহাতী পৌরসভার উত্তর বেতডোবা গ্রামের আজান আলীর ছেলে ও অটো চালক রমজান আলী (৫৫) এবং উপজেলার বীরবাসিন্দা ইউনিয়নের বীর বাসিন্দা গ্রামের রীনা (৩০)।

স্থানীয়রা জানান, ঘাটাইল উপজেলার হামিদপুর থেকে অটোরিকশাটি যাত্রী নিয়ে কালিহাতী বাসস্ট্যান্ডের উদ্দেশ্যে যাচ্ছিল। অপরদিক থেকে একটি পিকআপ হামিদপুরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে কালিহাতী সদরের কালিহাতী আর এস সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনে পৌঁছালে পিকআপটি বিপরীত সাইটে এসে অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে পিকআপ ও অটোরিকশার মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় অটোরচালকসহ ঘটনাস্থলেই দুইজন নিহত এবং ৬ জন হয়। এরা সবাই অটোর যাত্রী ছিলো ।

কালিহাতী থানার ওসি মোল্লা আজিজুর রহমান জানান, পিকআপ চালক পলাতক রয়েছে। পিকআপ ও অটোরিকশাটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া শেষে লাশ দুটি পরিবারের নিকট হস্তান্তর করা হবে।

Tag :

সেনাসদস্যের বিরুদ্ধে এক নারীকে গোপনে বিয়ে এবং অন্য নারীকে বিয়ে করে সংসার করার অভিযোগ।

টাঙ্গাইলে পিকআপ-অটোরিকশার সংঘর্ষে নিহত ২, আহত ৬

আপডেট টাইম : ০৫:৫৪:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১ এপ্রিল ২০২২