ঢাকা ০৫:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস আমি যদি আমার ভাইয়ের সঙ্গেও ছবি দিই, সেখানেও গালি খাই: পরিমনি দৌলতপুরে ভিক্ষুকদের স্বাবলম্বী করতে ছাগল বিতরণ তালা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত। দৌলতপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বোয়ালমারীতে ধর্ষণে  প্রতিবন্ধী অন্তস্বত্বা ২২ ধারার পর গ্রেপ্তার আরো দুই  নাগরপুর শহীদ ক্যাডেট স্কুল বনাম ডা. এম.এ. রেজা উচ্চ বিদ্যালয় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি ছাত্রীদের সংবর্ধনা ভেড়ামারায় আবাসিক এলাকায় অবৈধভাবে তেল মজুদের অভিযোগ: আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস ইউএনও’র ‎ নিত্যপণ্যের চড়া দামে দিশেহারা স্বল্প আয়ের মানুষ

টাঙ্গাইলে ব্যবসায়ীর ঘরে মিলল খাদ্যবান্ধব কর্মসূচির চাল

কাজি মোস্তফা রুমি, স্টাফ রিপোর্টার:  টাঙ্গাইলের করটিয়া থেকে খাদ্যবান্ধব কর্মসূচির ৬৬৩ বস্তা সরকারি চাল উদ্ধার করেছে র‌্যাব। এ সময় শরৎ চন্দ্র সূত্রধর নামের এক চাল ব্যবসায়ীকে আটক করা হয়। সংবাদ সম্মেলনে এ তথ্য জানান টাঙ্গাইল র‌্যাব-১২-এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার মো. এরশাদুর রহমান।

মো. এরশাদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া বাজারে শরৎ চন্দ্র সূত্রধর নামের এক চাল ব্যবসায়ীর গুদামে অবৈধভাবে সরকারি চাল মজুত করে রেখেছে। এমন সংবাদের ভিত্তিতে সকালে অভিযান পরিচালনা করা হয়। পরে ঘরের মধ্যে কালোবাজারি ও মজুত সরকারি ৬৬৩ বস্তা চাল, নগদ ১৭ হাজার টাকা, ১টি মোবাইল এবং ২টি সিম কার্ড জব্দ করা হয়। ওই চাল ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

তিনি জানান, আসামিকে জিজ্ঞাসাবাদে জানা যায়, বাংলাদেশ সরকার কর্তৃক নামমাত্র ১০ টাকা মূল্যে দরিদ্রদের জন্য সরবরাহ করা চাল বেশি মুনাফার আশায় অবৈধভাবে সংগ্রহ করে মজুত করে রেখেছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস

টাঙ্গাইলে ব্যবসায়ীর ঘরে মিলল খাদ্যবান্ধব কর্মসূচির চাল

আপডেট টাইম : ০৬:২৩:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১৮ মার্চ ২০২২