ঢাকা ১১:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস আমি যদি আমার ভাইয়ের সঙ্গেও ছবি দিই, সেখানেও গালি খাই: পরিমনি দৌলতপুরে ভিক্ষুকদের স্বাবলম্বী করতে ছাগল বিতরণ তালা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত। দৌলতপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বোয়ালমারীতে ধর্ষণে  প্রতিবন্ধী অন্তস্বত্বা ২২ ধারার পর গ্রেপ্তার আরো দুই  নাগরপুর শহীদ ক্যাডেট স্কুল বনাম ডা. এম.এ. রেজা উচ্চ বিদ্যালয় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি ছাত্রীদের সংবর্ধনা ভেড়ামারায় আবাসিক এলাকায় অবৈধভাবে তেল মজুদের অভিযোগ: আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস ইউএনও’র ‎ নিত্যপণ্যের চড়া দামে দিশেহারা স্বল্প আয়ের মানুষ

তানোরে রোজা না রেখে আযান দেয়ায় পিটিয়ে জখম

তানোর(রাজশাহী)প্রতিনিধিঃ রাজশাহীর তানোরে রোজা না রেখে মসজিদে আযান দেয়ার অভিযোগে তিনজনকে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে। বুধবার (১১মার্চ) উপজেলার তালন্দ ইউনিয়নের (ইউপি) লালপুর গ্রামে এই ঘটনা ঘটেছে। এদিকে খবর ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।স্থানীয়রা ঘটনার সঙ্গে সম্পৃক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন।

জানা গেছে,উপজেলার তালন্দ ইউনিয়নের (ইউপি) লালপুর গ্রামের মৃত নমির উদ্দিনের পুত্র মনিরুল ইসলাম(৪৫)। গত বুধবার ইফতারের পর মসজিদে মাগরিবের আযান দেন মনিরুল।কিন্ত্ত রোজা না রেখে আযান দেয়ার অভিযোগ তুলে একই গ্রামের আকাশ, আতাবুর ও সাঈদ মিলে মনিরুলকে বেধড়ক মারপিট করেন। এসময় মনিরুলকে উদ্ধারে এগিয়ে আসেন ১০ মাসের অন্তঃস্বত্তা তার স্ত্রী শামসুন্নাহার ও ভাই সাদিকুল ইসলাম।

প্রত্যক্ষদর্শীরা জানান,এ সময় আকাশ, আতাবুর ও সাঈদ তাদের বেধড়ক মারপিট করে। তাদের মারপিটে মনিরুলের মাথা ফেটে যায় এবং অন্তঃসত্ত্বা শামসুন্নাহারের পেটে লাথি দিলে সে সেখানেই লুটিয়ে পড়ে। এছাড়াও সাদিকুলকে ব্যাপক মারপিট করা হয়। প্রতিবেশীরা এসে তাদের বিধস্ত অবস্থায় উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে যায়।তারা এখানো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এবিষয়ে শামসুন্নাহার বলেন,তারা তার পেটে আঘাত করার পর থেকেই পানি ভাঙছে এবং তিনি শারিরীকভাবে অনেক দুর্বল হয়ে পড়েছেন।গর্ভের সন্তান বাঁচবে কি না এ নিয়ে তিনি মানুষিকভাবে ভেঙে পড়েছেন। এবিষয়ে সাদিকুল ইসলাম বলেন, তারা বিএনপি করেন।কিন্ত্ত এবার জামায়াতের ভোট করার অপরাধে তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলে তারা তাদের মারপিট করেছে। এবিষয়ে মনিরুল ইসলাম বলেন, তিনি রোজা ছিলেন,মিথ্যা অভিযোগ তুলে তারা তাদের এভাবে মারপিট করেছে

Tag :
জনপ্রিয় সংবাদ

জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস

তানোরে রোজা না রেখে আযান দেয়ায় পিটিয়ে জখম

আপডেট টাইম : ০৩:২৪:২০ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬