ঢাকা ০৬:১৮ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
মানবতার বাহক স্বেচ্ছাসেবক দলের নেতা সোহাগ’র উপর আস্থা দু:সময়ের তৃণমূল নেতৃবৃন্দের। ভেড়ামারায় নিরাময় ক্লিনিক বন্ধ: কুষ্টিয়া সিভিল সার্জনের আকস্মিক অভিযান ও কড়া নির্দেশ রাজশাহীতে স্বর্ণের দোকানে দুর্ধর্ষ ডাকাতি, কয়েক কোটি টাকার স্বর্ণ লুট দৌলতপুরের বিলপাড়ায় বখাটেদের উৎপাত, আতঙ্কে স্কুলপড়ুয়া শিক্ষার্থীরা শরীফ উদ্দিন মুন্সীকে জনপ্রতিনিধি হিসেবে দেখতে চাই জনগণের আস্থা অর্জন করতে হবে–পুলিশ সুপার তারিকুল ইসলাম প্রতিবন্ধী শিশুরা সমাজের বোঝা নয়, তারা আমাদের গর্বের সম্পদ — ফরিদা ইয়াসমিন এমপি স্বাস্থ্য ঝুঁকি কমাতে সাশ্রয়ী মূল্যে নিরাপদ ভোজ্যতেল নিশ্চিতের আহ্বান ক্যাবের ভেড়ামারায় আওয়ামী লীগ ও জাসদ নেতাকর্মীদের গ্রেপ্তারের দাবিতে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ ঘোড়াঘাটে জাতীয় ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত

তারেক দেশে এলে গণপিটুনিতে মারা যাবে : শেখ সেলিম।

কাজী মোস্তফা রুমি, স্টাফ রিপোর্টার: ‘তারেক রহমান দেশে এলে গণপিটুনিতে মারা যাবে। হাওয়া ভবনে মানুষকে ডেকে যে অত্যাচার-নির্যাতন করেছে, তারা তাকে গণপিটুনি দেবে’ বলে মন্তব্য করেছেন, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম।
শনিবার (১২ নভেম্বর) বিকেলে ব্রাহ্মণবাড়িয়া নিয়াজ মোহাম্মদ স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শেখ সেলিম বলেন, ওয়ান ইলেভেনের সরকারের কাছে মুচলেকা দিয়ে গেছে তারেক। সে এখন লন্ডনে থাকে, সেখানে তার বিরাট বড় বাসা, তার ইনকাম কী? বাংলাদেশের টাকা লুট করে নিয়ে সে এখন ভালো থাকে।
তিনি বলেন, আমরা লন্ডন সরকারকে বলছি, তাকে আমাদের কাছে দেও। কিন্তু তারা দিচ্ছে না। সে এখানে এলে গণপিটুনিতে মারা যাবে। হাওয়া ভবনে মানুষকে যে অত্যাচার-নির্যাতন করেছে, তারা তাকে গণপিটুনি দেবে।
শেখ সেলিম আরও বলেন, চোরের মায়ের বড় গলা। এখন চিৎকার করে বেড়াচ্ছে, ১০ তারিখে বলে তারা কী আঁটি বানবে! আর শেখ হাসিনা সরকারের পতন ঘটাবে। দরকার হলে তারেকরে নিয়ে আসবে, খালেদা জিয়াও জেলখানা থেকে মিটিংয়ে আসবে। তারেক আসুক না, আমরা চাই সে আসুক। ও তো খুনি, একুশে আগস্ট গ্রেনেড হামলায় তার যাবজ্জীবন হয়েছে। এ দেশের টাকা পাচার করায় তার ৩৭ বছরের জেল হয়েছে। সে দেশে এলে তাকে আমরা ৩৭ বছরের জেলখাটার ব্যবস্থা করে দেব।
জেলা আওয়ামী লীগের সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপির সভাপতিত্বে সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আল মামুন সরকার।
Tag :
জনপ্রিয় সংবাদ

মানবতার বাহক স্বেচ্ছাসেবক দলের নেতা সোহাগ’র উপর আস্থা দু:সময়ের তৃণমূল নেতৃবৃন্দের।

তারেক দেশে এলে গণপিটুনিতে মারা যাবে : শেখ সেলিম।

আপডেট টাইম : ০৯:১৩:১৫ অপরাহ্ন, শনিবার, ১২ নভেম্বর ২০২২