ঢাকা ০৫:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
আশুলিয়া-ধামরাইয়ে ডিবির পৃথক অভিযান ৫ হাজার ইয়াবা, হেরোইন ও ৬ রাউন্ড গুলিসহ গ্রেপ্তার ৪ ভেড়ামারায় বিনামূল্যে  গাছের চারা বিতরণ দশমিনার খালে কিটনাশক প্রয়োগ করে মাছ ধরার সময় এক জেলে আটক কুষ্টিয়া মুক্ত স্কাউটদলের দুই দিনব্যাপী ডে- ক্যাম্পের সমাপনী রাজশাহীতে ১০ দলের অংশগ্রহণে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু স্ত্রীর সঙ্গে অভিমান করে স্বামীর আত্মহত্যা ভেড়ামারায় মাদকসহ যুবক আটক, মেয়াদোত্তীর্ণ ওষুধের দায়ে ফার্মেসিকে জরিমানা ঘোড়াঘাটে ট্রাকের ধাক্কায় মা-মেয়ের মৃত্যু, মোটরসাইকেল চালক আহত সিলেটের সেই সুমন রাজনৈতিক প্রতিহিংসা ও মিথ্যা মামলার হয়রাণীতে দিশেহারা কৃষকের প্রশ্ন,ফসল ফলিয়েও ন্যায্য মূল্য নেই; আর কত?

দশমিনায় এসআইয়ের বিরুদ্ধে ঘুষ দাবির অভিযোগ সাংবাদিকের স্ত্রীর

মো.বেল্লাল হোসেন, দশমিনা(পটুয়াখালী) প্রতিনিধি  পটুয়াখালীর দশমিনায় মো. মনিরুজ্জামান নামে এক এসআইয়ের বিরুদ্ধে মামলার তদন্ত প্রতিবেদন দিতে ঘুষ দাবির অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন মোসা. হাসনা হেনা নামে এক গৃহবধূ। রোববার ওই গৃহবধূ তাদের উপজেলার সদরের বেগম আরেফাতুন্নেছা বালিকা মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন বাসায় সংবাদ সম্মেলনের আয়োজন করেন। মোসা. হাসনাহেনা স্বামী, মো. তুমিন ইসলাম নামে এক সাংবাদিকের স্ত্রী। সংবাদ সম্মেলনে মোসা. হাসনা হেনা দাবি করেন, গত বছরের ৬ মে মোসা. হাসনা হেনাকে তাদের এক প্রতিবেশী মারধর ও শ্লীলতাহানির চেষ্টা করেন। এ ঘটনায় ১০ মে হাসনা হেনা ওই প্রতিবেশীকে প্রধান আসামী করে দুই জনের বিরুদ্ধে বাদী হয়ে পটু্য়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল আদালতে মামলা করেন। মামলাটির তদন্তের দায়িত্ব পান দশমিনা থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই)মো. মনিরুজ্জামান। হাসনা হেনার দাবি, দশমিনা থানার এসআই মো. মনিরুজ্জামান তদন্ত প্রতিবেদন দেয়ার নামে তাদের কাছে মোটা অংকের ঘুষ দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে, এসআই মো. মনিরুজ্জামান হাসনা হেনার ঘটনা মিথ্যা দাবি করে গত মাসের ৩১ জানুয়ারির আদালতে প্রতিবেদন দাখিল করেন বলে হাসনা হেনার দাবি। তিনি ওই এসআইয়ের বিচার দাবি করেন।
অভিযোগে বিষয় এসআই মো. মনিরুজ্জামান বলেন, টাকা দাবির অভিযোগ সত্য নয়।  তারা আমাকে ঘুস দেয়ার চেষ্টা করেছিল। আমি ঘুস নিতে রাজি হইনি। মামলার বিষয় কোনো মিথ্যা প্রতিবেদন দেইনি। যেটা সত্য পেয়েছি সেটাই দিয়েছি। তারা চাইলে আমার প্রতিবেদনের বিষয়ে না রাজি দিতে পারেন।
Tag :
জনপ্রিয় সংবাদ

আশুলিয়া-ধামরাইয়ে ডিবির পৃথক অভিযান ৫ হাজার ইয়াবা, হেরোইন ও ৬ রাউন্ড গুলিসহ গ্রেপ্তার ৪

দশমিনায় এসআইয়ের বিরুদ্ধে ঘুষ দাবির অভিযোগ সাংবাদিকের স্ত্রীর

আপডেট টাইম : ০৭:৫৯:৩১ অপরাহ্ন, রবিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৪