ঢাকা ০১:০৬ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
গোদাগাড়ীতে মাদকসহ আটক ৪ ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড যমুনাপারের মানুষের জীবনগাথা নিয়ে আসছে নাটক ‘নতুন স্বপ্নের তরী’ মহাদেবপুর মোমিনপুর কাঁচা মরিচের হাটে মাসে বিক্রি হয় দুই থেকে আড়াই কোটি টাকা   তিন জেলার সীমান্ত করতোয়া নদীর চরে জুয়ার আসর -যৌথ অভিযান ছাড়া ধরাছোঁয়ার বাইরে মূল হোতারা ভেড়ামারায় পাবনা-কুষ্টিয়া মহাসড়কে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১ ‎ ভেড়ামারায় বিএনপি ও অঙ্গসংগঠনের দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বিশাল মোটরসাইকেল শোডাউন রাজশাহী প্রেসক্লাব সাধারণ সম্পাদককে ঘিরে ষড়যন্ত্র, কল রেকর্ড কাটছাট করে অপপ্রচার! ‎ ‎অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি: ভেড়ামারায় ‘পাবনা সুইটস’কে ৩০ হাজার টাকা জরিমানা ‎ভেড়ামারায় বিএনপির পার্টি অফিস ভাঙচুর ‎ সাবেক মেম্বারকে প্রাণনাশের হুমকি টাকা ছিনতাই ‎ তানোর স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে বিস্তর অভিযোগ 

দশমিনায় পাচারকালে পাঁচ লক্ষ রেণু পোনাসহ একজনকে জরিমানা

মোঃবেল্লাল হোসেন,দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি: দশমিনায় নিষিদ্ধ রেণু পোনা পাচারকালে ট্রাকসহ একজনকে আটক করেছে দশমিনা থানা পুলিশ। (দশমিনা-গলাচিপা) সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে গভীর রাতে অভিযান চালিয়ে উপজেলার আরজবেগী এলাকা থেকে রেণু পোনাসহ একজনকে আটক করা হয়েছে।

থানা সূত্রে জানা যায়, দশমিনা সদর ইউনিয়নের আরজবেগী এলাকা থেকে শনিবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে ৫লক্ষ নিষিদ্ধ রেণু পোনা জব্দ করেছেন দশমিনান থানা পুলিশ। যার মুল্য প্রায় ১৫ লক্ষ টাকা। এ সময় একটি ট্রাক জব্দ ও ট্রাকে থাকা ট্রাক ড্রাইভার মোস্তাকিম মোল্লাকে (৪০) আটক করেছেন।

পরে গতকাল রবিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল-আমিনের ভ্রাম্যমাণ আদালতে ওই ট্রাক ড্রাইভারকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন এবং জব্দকৃত রেণু পোনা উপজেলার আউলিয়াপুর এলাকার তেঁতুলিয়া নদীতে অবমুক্ত করা হয়েছে। তবে রেণু পোনা পাঁচারের সাথে যুক্ত কাউকে আটক করতে পরেনি পুলিশ।

দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) মো. জসিম জানান, জব্দকৃত রেণু পোনা (দশমিনা-গলাচিপা) সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফারুখ আহম্মেদ ও দশমিনা উপজেলা নির্বাহী অফিসার মো. আল- আমিনের উপস্থিতিতে তেঁতুলিয়া নদীতে অবমুক্ত করা হয়েছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

গোদাগাড়ীতে মাদকসহ আটক ৪ ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

দশমিনায় পাচারকালে পাঁচ লক্ষ রেণু পোনাসহ একজনকে জরিমানা

আপডেট টাইম : ০৭:০১:২১ অপরাহ্ন, রবিবার, ২৩ মে ২০২১