ঢাকা ০৩:৪১ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
কমলগঞ্জে রাজকান্দি রেঞ্জে বনভূমি দখল ও পান জুমঃ অভিযোগের আড়ালে কী ঘটছে ?  জাতীয় মৎস্য সপ্তাহের সমাপনী দিনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে ৮ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার, টাকার লোভে বাবা মা ৮ বছরের শিশুকে বিয়ে দিলেন ৪৫ বছরের ছেলের সাথে, এই শিক্ষার্থীরায় আগামী দিনের ভবিষ্যৎ-  ডিসি -তৌহিদ বিন- হাসান পরিকল্পিত নগরায়ণ ও গুণগত মান নিশ্চিতে ভেড়ামারা পৌরসভায় অবকাঠামো অনুমোদন কমিটির সভা অনুষ্ঠিত মাদক ও বিপুল পরিমাণ চোরাচালান পণ্যসহ বিজিবি’র হাতে গ্রেফতার-২ তিস্তা সেচ ক্যানেলে ডুবে প্রাণ গেল খালা-ভাগ্নির নাগরপুরে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত ভেড়ামারায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ শুরু: রূপালি মৎস্যে স্বনির্ভরতা অর্জনের আহ্বান

দৌলতদিয়া কেন্দ্রীয় কৃষকলীগের নুরে আলম সিদ্দিকীকে গণ সংবর্ধনা

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি: সদ্য ঘোষিত জাতীয় কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নুরে আলম সিদ্দিকী হক’কে মঙ্গলবার বিকেলে দৌলতদিয়া ঘাটে ব্যাপক গণ সংবর্ধনা দিয়েছেন নেতাকর্মীরা। ঢাকা থেকে এসে ফেরিতে নদী পার হয়ে দৌলতদিয়া ঘাটে পৌছালে কৃষকলীগের রাজবাড়ী জেলার বিভিন্ন শাখার নেতা-কর্মীগণ তাকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে দৌলতদিয়া ঘাটের বাইপাস সড়কের পাশে সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয়।

দৌলতদিয়া ইউনিয়ন কৃষকলীগের আহবায়ক আব্দুর রহিমের সভাপতিত্বে বক্তব্য রাখেন, রাজবাড়ী জেলা কৃষকলীগের সাধারন সম্পাদক আবুবক্কর খান, সহ সভাপতি মুক্তিযোদ্ধা নুরজ্জামানবিশ্বাস, কৃষকলীগ নেতা ও পাংশা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান হেনা মুন্সি, গোয়ালন্দ উপজেলা কৃষকলীগের সাধারন সম্পাদক হাবিবুর রহমান প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক নুরে আলম সিদ্দিকী হক বলেন, এই দায়িত্ব দেয়ায় তিনি মাননীয় প্রধান মন্ত্রী ও আওয়ামীলীগের সভাপতি  শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, কৃষকলীগের সভাপতি ও সাধারন সম্পাদকের দিক নির্দেশনায় সংগঠনকে আরো গতিশীল ও শক্তিশালী করতে ভেদাভেদ ভুলে সকলকে কাজ করে যেতে হবে।

Tag :
জনপ্রিয় সংবাদ

কমলগঞ্জে রাজকান্দি রেঞ্জে বনভূমি দখল ও পান জুমঃ অভিযোগের আড়ালে কী ঘটছে ? 

দৌলতদিয়া কেন্দ্রীয় কৃষকলীগের নুরে আলম সিদ্দিকীকে গণ সংবর্ধনা

আপডেট টাইম : ০৪:৪৮:০১ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২০