ঢাকা ০৫:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস আমি যদি আমার ভাইয়ের সঙ্গেও ছবি দিই, সেখানেও গালি খাই: পরিমনি দৌলতপুরে ভিক্ষুকদের স্বাবলম্বী করতে ছাগল বিতরণ তালা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত। দৌলতপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বোয়ালমারীতে ধর্ষণে  প্রতিবন্ধী অন্তস্বত্বা ২২ ধারার পর গ্রেপ্তার আরো দুই  নাগরপুর শহীদ ক্যাডেট স্কুল বনাম ডা. এম.এ. রেজা উচ্চ বিদ্যালয় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি ছাত্রীদের সংবর্ধনা ভেড়ামারায় আবাসিক এলাকায় অবৈধভাবে তেল মজুদের অভিযোগ: আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস ইউএনও’র ‎ নিত্যপণ্যের চড়া দামে দিশেহারা স্বল্প আয়ের মানুষ

দৌলতপুরে বঙ্গবন্ধুকে কটূক্তির প্রতিবাদে টোকেন চৌধুরীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

কুষ্টিয়ার দৌলতপুরে বিএনপির মশাল মিছিল থেকে বঙ্গবন্ধুকে কটুক্তি করার প্রতিবাদে উপজেলা যুবলীগের সভাপতি বুলবুল আহমেদ টোকেন চৌধুরীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল করেছে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। সোমবার রাত ১০ টায় উপজেলার আল্লারদর্গা বাজারে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

জানাযায় পার্শ্ববর্তী ভেড়ামারা উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধু ও জিয়াউর রহমানকে একই ফ্রেমে নিয়ে ভাস্কর্য নির্মাণ করা হয়। এ ঘটনায় বিভিন্ন পত্রপত্রিকায় লেখালেখি হলে মুক্তিযুদ্ধ মঞ্চের জেলার নেতারা জিয়াউর রহমানের ছবিতে ক্রস চিহ্ন মারার প্রতিবাদে উপজেলার রিফাইতপুর বাজারে স্থানীয় বিএনপি নেতা আবিদ হাসান মন্টির নেতৃত্বে একটি মিছিল হয়। বিএনপি’র ওই মিছিল থেকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে বিভিন্ন রকম কটুক্তিমূলক স্লোগান দিতে দেখা যায়।

এ ঘটনার প্রতিবাদে উপজেলা যুবলীগের সভাপতি বুলবুল আহমেদ টোকেন চৌধুরীসহ অঙ্গসংগঠনের কয়েকশো নেতৃবৃন্দ এই বিক্ষোভ মিছিল করে। মিছিল শেষে আল্লারদর্গা বাজারে সংক্ষিপ্ত বক্তব্য দেন উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি বুলবুল আহমেদ টোকেন চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সদস্য মামুন কবিরাজ সহ স্থানীয় নেতৃবৃন্দ।

বক্তারা তাদের বক্তব্যে বিএনপির নেতাকর্মীদের কঠোরভাবে সাবধান করে দেয়। তারা বলেন এরপর থেকে বিএনপির কোনো রকম মিছিল ও সমাবেশ করলে তা রাজপথেই প্রতিহত করা হবে।

Tag :
জনপ্রিয় সংবাদ

জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস

দৌলতপুরে বঙ্গবন্ধুকে কটূক্তির প্রতিবাদে টোকেন চৌধুরীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

আপডেট টাইম : ১০:৪৭:৩০ অপরাহ্ন, সোমবার, ১১ এপ্রিল ২০২২