ঢাকা ০৬:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস আমি যদি আমার ভাইয়ের সঙ্গেও ছবি দিই, সেখানেও গালি খাই: পরিমনি দৌলতপুরে ভিক্ষুকদের স্বাবলম্বী করতে ছাগল বিতরণ তালা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত। দৌলতপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বোয়ালমারীতে ধর্ষণে  প্রতিবন্ধী অন্তস্বত্বা ২২ ধারার পর গ্রেপ্তার আরো দুই  নাগরপুর শহীদ ক্যাডেট স্কুল বনাম ডা. এম.এ. রেজা উচ্চ বিদ্যালয় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি ছাত্রীদের সংবর্ধনা ভেড়ামারায় আবাসিক এলাকায় অবৈধভাবে তেল মজুদের অভিযোগ: আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস ইউএনও’র ‎ নিত্যপণ্যের চড়া দামে দিশেহারা স্বল্প আয়ের মানুষ

নাগরপুরে যানজট নিরসনে অভিযান,৩০ টি ইজিবাইক জব্দ

কাজি মোস্তফা রুমি, স্টাফ রিপোর্টার: অতিরিক্ত যানবাহনের চাপ নিয়ন্ত্রণ ও তীব্র যানজট নিরসনে নাগরপুর রিক্সা ও ইজিবাইক সমিতির উদ্যোগে এক অভিযান পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার (১০ মার্চ) সকালে যত্রতত্র পার্কিং, নিবন্ধন বিহীন চলাচল ও অপ্রাপ্ত বয়স্ক চালক দিয়ে গাড়ি পরিচালনা সহ কয়েকটি অনিয়মের অভিযানে প্রায় ৩০ টি ইজিবাইক জব্দ করা হয়েছে।

অত্র অভিযান সংশ্লিষ্ট সংগঠনের সভাপতি এস এম আনোয়ার ও সাধারণ সম্পাদক শাহ আলম এর যৌথ নেতৃত্বে সদর এলাকার ৬ টি পয়েন্টে পরিচালনা করা হয়।

নাগরপুর রিক্সা ও ইজিবাইক সমিতির সভাপতি এস এম আনোয়ার হোসেন বলেন, যানজট নিরসনে আমাদের ৬ জন লাইন ম্যান সদর এলাকার সকল স্ট্যান্ডে নিরলস কাজ করছে। অতিরিক্ত যানবাহনের চাপ ও যত্রতত্র গাড়ি রাখায় মূলত নাগরপুরে যানজট তীব্র আকার ধারণ করেছে। আমরা সবাই এই সমস্যা সমাধানে মাঠে কাজ করছি। আশাকরি দ্রুত যানজট নিয়ন্ত্রণে আসবে।

যানজট নিরসনের অভিযান প্রসঙ্গে নাগরপুর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ কুদরত আলী মুঠোফোনে জানায়, আমার নির্বাচনী প্রতিশ্রুতি ছিলো এই যানজট নিরসনে কাজ করা। সুতরাং রিক্সা ইজিবাইক সমিতিকে ধন্যবাদ জানাই এমন পদক্ষেপ নেওয়ার জন্য এবং পর্যায়ক্রমে আমরা সকলে মিলে এই সমস্যা সমাধানে কার্যকরী ব্যবস্থা নিবো।

উল্লেখ্য, নাগরপুরে বুধবার সাপ্তাহিক হাটের দিন সহ অন্যান্য দিন প্রায়শই তীব্র যানজট দেখা যায়। এই যানজট নিরসনে সদর ইউনিয়ন পরিষদ ও রিক্সা ইজিবাইক সমিতি নিরলস কাজ করে যাচ্ছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস

নাগরপুরে যানজট নিরসনে অভিযান,৩০ টি ইজিবাইক জব্দ

আপডেট টাইম : ০৮:৩২:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ মার্চ ২০২২