ঢাকা ০৭:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
কুষ্টিয়া দৌলতপুরে জনগণের সাথে মতবিনিময়েই এগিয়ে কামরুল মোল্লা বাঘায় খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণে কারসাজির অভিযোগ, ৩০ কেজির স্থলে দেওয়া হচ্ছে ২৪-২৫ কেজি ডিমলায় ফসলে অনিয়ন্ত্রিত কীটনাশক ব্যবহারে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি বাঘায় প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর মন্তব্য, পান দোকানি আটক সাংগঠনিক দক্ষতার স্বীকৃতি: বাংলাদেশ তৃণমূল সাংবাদিক ফোরামের “সফল সংগঠক” পদক পেলেন কাজী মোস্তফা রুমি নাগরপুরে শহীদ ক্যাডেট স্কুলের বার্ষিক ক্লাস পার্টি অনুষ্ঠিত গাজীপুরে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নতুন রাস্তার উদ্বোধন করলেন সিটির প্রশাসক শওকত হোসেন সরকার। তানোরে আওয়ামী লীগ নেতাকে ছাড়ানোর অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে ডিমলায় এসিল্যান্ড নেই দুই মাস ধরে, দেখভাল করছেন ইউএনও জলঢাকায় সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বেঞ্চ দিলেন ইউপি  চেয়ারম্যান সাদেক

নারীদের ফাঁদে ফেলে প্রতারণা

ফাইল ছবি

তবে ঘটনা প্রকাশের পর উপজেলা ছাত্রলীগ তাৎক্ষণিকভাবে আরিফকে বহিষ্কার করেছে। কিন্তু এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে, আইসিটি আইনে হয়নি। আর এখন পর্যন্ত আরিফ হোসেনকে গ্রেপ্তার করা হয়নি। আমরা চাই, পুলিশ দ্রুত তাঁকে গ্রেপ্তার করুক।

নারীদের ফাঁদে ফেলে সুযোগ নেওয়ার প্রবণতা বা এ ধরনের বিকৃতি দিনে দিনে বেড়েই চলেছে। ইন্টারনেট, সামাজিক মাধ্যম ও স্মার্টফোনের কল্যাণে এসব যেন অনেক পুরুষের কাছে ডালভাত হয়ে গেছে। ইদানীং এর মাত্রা বেড়ে গেছে, একটি ঘটনা যেন আরেকটি ঘটনাকে উসকে দিচ্ছে।

কথা হচ্ছে সভ্যতার কিছু রীতিনীতি ও মানদণ্ড আছে, সমাজের মানুষকে তা মেনে চলতে হয়। তা না হলে সমাজে নৈরাজ্য দেখা দেয়। এই শিক্ষা লাভের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে পরিবার, তারপর শিক্ষাপ্রতিষ্ঠান, যেখানে মানুষ একধরনের বন্ধনে আবদ্ধ থাকে। এই বন্ধন আলগা হয়ে গেলে অপকর্ম করতে মানুষের বাধে না। এ ছাড়া সমাজে সুস্থ বিনোদনের অভাব আছে। একসময় পাড়া-মহল্লায় খেলার ও নাটকের ক্লাব ছিল, স্কুলে গ্রন্থাগার ছিল। এখন ওসবের বালাই নেই, যার অভাবে মানুষের সুস্থ-স্বাভাবিক বিকাশ ব্যাহত হচ্ছে।

এই পরিপ্রেক্ষিতে আমাদের সামাজিক মাধ্যম ও ইন্টারনেটের গঠনমূলক ব্যবহার নিশ্চিত করতে হবে। সমাজে নীতি, নৈতিকতা ও সামাজিকতার শিক্ষা থাকতে হবে। সর্বোপরি আইনের প্রয়োগ নিশ্চিত করতে হবে, যাতে এসব করে কেউ পার না পায়। নারীরা এখন বাল্যবিবাহ রোধে এগিয়ে এসেছেন, ঘাসফুলের মতো সংগঠন হয়েছে, এবার এসব হয়রানি রোধেও নারীরা এগিয়ে আসতে পারেন। সমাজের সব সচেতন মানুষকেই এগিয়ে আসতে হবে।

Tag :
জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়া দৌলতপুরে জনগণের সাথে মতবিনিময়েই এগিয়ে কামরুল মোল্লা

নারীদের ফাঁদে ফেলে প্রতারণা

আপডেট টাইম : ১০:২৬:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ নভেম্বর ২০১৭