ঢাকা ০৫:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ঠাকুরগাঁও ১ আসনের উপনির্বাচন; জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী মির্জা ফয়সল বাঘায় উদ্যোক্তা ফোরামের যাত্রা শুরু- লক্ষ্য বেকারত্ব ও সাইবার অপরাধ প্রতিরোধ ভেড়ামারায় এসআরবির অভিযানে এস্কাফসহ গ্রেপ্তার ৩ আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার নাগরপুরের বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব সৈয়দ নাজমুল হক তপনের ইন্তেকাল, দাফন সম্পন্ন আহসানুল হক পাঁচা মোল্লা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন ফার্ম রোড স্পোর্টিং একাদশ মডেল গ্রাম গঠনে তরুণদের উদ্যোগ ‘টিএফসি-ধর্মদহ’ শিক্ষা, সবুজায়ন ও ক্ষুধামুক্তির লক্ষ্যে অনন্য দৃষ্টান্ত ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে শেষ সমাবেশে উন্নয়নের প্রতিশ্রুতি মির্জা ফয়সালের ঝিনাইদহ নলডাঙ্গার ইউপি প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে অফিসে দেরিতে আসার অভিযোগ কুষ্টিয়া দৌলতপুরে ৮০ বছর বয়সেও মেলেনি বয়স্ক ভাতার কার্ড

পিতৃঋণ

সেলিনা আখতার
শুচিশুভ্র পাখির পালকের মতো
তোমার মমতা জড়িয়ে আছে
বাবা, আমার শরীর।
ঝরা পাতার মতো মাটিতে
লুটিয়ে পড়েনা এ মমতার পেখম।
দিনে দিনে জমা হয়
গাঢ় থেকে গাঢ় হয়
মমতার স্তর।
এ স্তর ভেদ করে
জেগে উঠে নতুন অঙ্কুর।
অঙ্কুর শাখা মেলে পত্রপল্লবে,
মুকুলের সৌরভে
ভারি থেকে ভারি হতে থাকে
মমতার ঋণ।
আজীবন ঋণী হয়ে আছি বাবা
তোমার স্নেহ ভালোবাসার বন্ধনে।
তবুও মাঝে মাঝে
ভাবনারা প্রশ্ন তোলে
বাবার কাছে ভালোবাসার
কতটুকু দেনা?
ঠিক তখনি মমতার অনুভূতি
সুর তুলে কথা বলে,
এ দেনার কি কোন পরিমাপ হয়?
করোটির ভেতরে মন ও মগজে
কুয়াশার মত জমতে জমতে
স্বচ্ছ থেকে অস্বচ্ছ হয়
স্মৃতির আনাগোনা।
Tag :
জনপ্রিয় সংবাদ

ঠাকুরগাঁও ১ আসনের উপনির্বাচন; জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী মির্জা ফয়সল

পিতৃঋণ

আপডেট টাইম : ১১:৪৩:১৩ অপরাহ্ন, সোমবার, ২০ জুন ২০২২
সেলিনা আখতার
শুচিশুভ্র পাখির পালকের মতো
তোমার মমতা জড়িয়ে আছে
বাবা, আমার শরীর।
ঝরা পাতার মতো মাটিতে
লুটিয়ে পড়েনা এ মমতার পেখম।
দিনে দিনে জমা হয়
গাঢ় থেকে গাঢ় হয়
মমতার স্তর।
এ স্তর ভেদ করে
জেগে উঠে নতুন অঙ্কুর।
অঙ্কুর শাখা মেলে পত্রপল্লবে,
মুকুলের সৌরভে
ভারি থেকে ভারি হতে থাকে
মমতার ঋণ।
আজীবন ঋণী হয়ে আছি বাবা
তোমার স্নেহ ভালোবাসার বন্ধনে।
তবুও মাঝে মাঝে
ভাবনারা প্রশ্ন তোলে
বাবার কাছে ভালোবাসার
কতটুকু দেনা?
ঠিক তখনি মমতার অনুভূতি
সুর তুলে কথা বলে,
এ দেনার কি কোন পরিমাপ হয়?
করোটির ভেতরে মন ও মগজে
কুয়াশার মত জমতে জমতে
স্বচ্ছ থেকে অস্বচ্ছ হয়
স্মৃতির আনাগোনা।