ঢাকা ০৪:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ঠাকুরগাঁও ১ আসনের উপনির্বাচন; জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী মির্জা ফয়সল বাঘায় উদ্যোক্তা ফোরামের যাত্রা শুরু- লক্ষ্য বেকারত্ব ও সাইবার অপরাধ প্রতিরোধ ভেড়ামারায় এসআরবির অভিযানে এস্কাফসহ গ্রেপ্তার ৩ আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার নাগরপুরের বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব সৈয়দ নাজমুল হক তপনের ইন্তেকাল, দাফন সম্পন্ন আহসানুল হক পাঁচা মোল্লা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন ফার্ম রোড স্পোর্টিং একাদশ মডেল গ্রাম গঠনে তরুণদের উদ্যোগ ‘টিএফসি-ধর্মদহ’ শিক্ষা, সবুজায়ন ও ক্ষুধামুক্তির লক্ষ্যে অনন্য দৃষ্টান্ত ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে শেষ সমাবেশে উন্নয়নের প্রতিশ্রুতি মির্জা ফয়সালের ঝিনাইদহ নলডাঙ্গার ইউপি প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে অফিসে দেরিতে আসার অভিযোগ কুষ্টিয়া দৌলতপুরে ৮০ বছর বয়সেও মেলেনি বয়স্ক ভাতার কার্ড

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষীকীতে দশমিনা ঘর পাচ্ছে ৫০ গৃহহীন পরিবার

মো.বেল্লাল হোসেন,দশমিনা(পটুয়াখালী)প্রতিনিধি: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে পটুয়াখালীর দশমিনায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় উপজেলার ৫০ জন ভূমিহীন ও গৃহহীন মাথা গোঁজার ঠাই হিসেবে প্রধানমন্ত্রীর উপহারস্বরূপ সেমি পাকা ঘর পাচ্ছেন। উপজেলার বিভিন্ন এলাকায় সরকারি খাস জমি ও দানকৃত জমিতে এসব ঘর নির্মাণের সব কার্যক্রম প্রায় শেষ পর্যায়ে।

‘আশ্রয়ণের অধিকার, শেখ হাসিনার উপহার’- এ প্রতিপাদ্য বাস্তবায়নে দশমিনা উপজেলার হতদরিদ্র ভূমিহীন ও গৃহহীন মানুষের জন্য বিনামূল্যে সরকারি ব্যবস্থাপনায় তৈরি হয়েছে সুন্দর সাজানো স্বপ্নের নীড়। জানা গেছে, উপজেলায় ৫০ জন ভূমিহীন ও গৃহহীন প্রত্যেকের জন্য দুই কক্ষ বিশিষ্ট সেমি পাকা ঘর দুই শতাংশ জমির উপর নির্মাণ করা হয়েছে। দুই কক্ষ বিশিষ্ট এসব প্রতিটি সেমি পাকা ঘরের নির্মাণ ব্যয় ধরা হয়েছে ১লক্ষ ৭১ হাজার টাকা।

সবগুলো গৃহ সরকার নির্ধারিত একই নকশায় সম্পন্নের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। রান্নাঘর ও টয়লেটসহ অন্যান্য সুযোগ সুবিধা থাকছে এসব গৃহে। এসব কাজ তদারকি করছেন জেলা ও উপজেলা প্রশাসন। দশমিনা উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ তানিয়া ফেরদৌস জানান, গৃহগুলির নির্মাণ কাজ প্রায় শেষ পর্যায়ে এবং এসব গৃহ ২৩ জানুয়ারী ২০২১ তারিখে উপকারভোগীদের কাছে হস্তান্তর করা হবে।

Tag :
জনপ্রিয় সংবাদ

ঠাকুরগাঁও ১ আসনের উপনির্বাচন; জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী মির্জা ফয়সল

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষীকীতে দশমিনা ঘর পাচ্ছে ৫০ গৃহহীন পরিবার

আপডেট টাইম : ০৭:৩০:৫৬ অপরাহ্ন, বুধবার, ২০ জানুয়ারী ২০২১